সুরক্ষা মেনে কৃষকদের ফসল তুলতে দেওয়া হোক, টুইটারে আর্জি রাহুল গান্ধীর
সুরক্ষা মেনে কৃষকদের ফসল তুলতে দেওয়া হোক, টুইটারে আর্জি রাহুল গান্ধীর
সুরক্ষা বিধি মেনে কোভিড–১৯–এর এই লকডাউনে কৃষকদের ফসল তুলতে দিয়ে তাঁদের স্বস্তি দেওয়া উচিত বলে মনে করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি জানান এই সময় কৃষকরা যে দ্বিগুণ সমস্যার মুখোমুখি হয়েছে তার থেকে মুক্তি পাওয়ার এটাই একমাত্র রাস্তা।

রাহুল গান্ধী হিন্দিতে টুইট করে বলেন, 'রবির ফসল ক্ষেতে তৈরি হয়ে পড়ে রয়েছে কিন্তু কোভিড–১৯ এর লকডাউনের মধ্যে ফসল কাটার কাজ একটু মুশকিল। হাজার হাজার কৃষকের জীবিকা সমস্যায় রয়েছে। দেশের অন্নদাতা কৃষক আজ এমন সঙ্কটে দ্বিগুণ সমস্যায় রয়েছে। সুরক্ষিতভাবে লকডাউনের সময় কৃষকদরে ফসল কাটার একমাত্র রাস্তা।’

কংগ্রেস নেতা এর আগে ভারতের পরিস্থিতি মোকাবিলার জন্য অন্য এক পদ্ধতি অবলম্বন করার আহ্বান জানিয়েছিলেন, কারণ এখানে পরিস্থিতি অন্যান্য দেশের চেয়ে আলাদা। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ২৪ মার্চ থেকে দেশে ২১ দিনের লকডাউন শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications