দেশজুড়ে লকডাউনের মাঝে এক কনস্টেবল ৪৫০ কিমি হেঁটে কাজে যোগ দিতে এলেন
দেশজুড়ে লকডাউনের মাঝে এক কনস্টেবল ৪৫০ কিমি হেঁটে কাজে যোগ দিতে এলেন
দেশজুড়ে করোনা আতঙ্ক, তারওপর লকডাউন। এরই মাঝে নিজের দায়িত্ব–কর্তব্য পালন করার জন্য এক কনস্টেবল দারুণ এক নজির গড়লেন। জানা গিয়েছে, ২২ বছরের ওই পুলিশ কনস্টেবল তাঁর বাড়ি উত্তরপ্রদেশ থেকে ২০ ঘণ্টায় ৪৫০ কিমি হেঁটে মধ্যপ্রদেশের রাজগড়ে কাজে যোগ দিতে এলেন।

পায়ে হেঁটে কাজো যোগ দিতে কনস্টেবল
কনস্টেবল দিগ্বিজয় সিংয়ের কাজের প্রতি নিষ্ঠা দেখে রাজগড় পুলিশ তাঁকে কিছুদিনের জন্য বিশ্রাম করার পরামর্শ দিয়েছেন কারণ দীর্ঘ রাস্তা পায়ে হেঁটে আসার জন্য তাঁর পায়ের পেশি ফুলে গিয়েছে। সোমবার এক সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে দিগ্বিজয় জানান, তাঁর ১৬ থেকে ২৩ মার্চ উত্তরপ্রদেশে এটাওয়াতে বিএ-এর পরীক্ষা দিতে যাওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনের কারণে পরীক্ষা পিছিয়ে যায়। তিনি বলেন, ‘পাছোর পুলিশ থানার ইনস্পেক্টর তথা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমি যোগাযোগ করি এবং জানাই যে আমি কাজে যোগ দিতে চাই এই পরীক্ষার সময়ে। তিনি আমায় পরামর্শ দেন যে এই সময় কোনও পরিবহন পাওয়া যাবে না।' দিগ্বিজয়ের পরিবারও তাঁকে পরামর্শ দেয় বাড়িতে থাকার কিন্তু তিনি কারোর কথা শোনেন না।

না খেয়ে হেঁটেই আসেন মধ্যপ্রদেশ
দিগ্বিজয় বলেন, ‘আমি পায়ে হেঁটে আমার সফর শুরু করি ২৫ মার্চ সকালে। আমি প্রায় ২০ কিমি হাঁটতাম রোজ এবং এরপর একজনের বাইকে লিফট নিয়ে আমি রাজগড় পৌঁছাই শনিবার রাতে। আমি তাঁর আগেই আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমার আসার খবর দিয়েছিলাম।' ওই কনস্টেবল জানিয়েছেন যে তিনি তাঁর সফরের সময় একদিন প্রায় কিছুই খাননি, কিন্তু পরে এক স্বেচ্ছা সেবী সংস্থার পক্ষ থেকে তাঁকে খাবার দেওয়া হয়। কনস্টেবল বলেন, ‘আমার পা ফুলে যাওয়ার কারণে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমায় বিশ্রাম নিতে বলেছেন। আমি খুব শীঘ্রই কাজে যোগ দেব।' দিগ্বিজয় ২০১৮ সালের ১ জুন মধ্যপ্রদেশ পুলিশে যোগ দেন।

খুশি পুলিশ মহল
রাজগড়ের এসপি প্রদীপ শর্মা জানিয়েছেন যে ওই কনস্টেবল এই চ্যালেঞ্জের সময়ও তাঁর কাজের প্রতি যে নিষ্ঠা ও দায়িত্ব দেখিয়েছেন, তা সত্যিই অভাবনীয়। তিনি পুলিশের ডিজিপিকে বলবেন যে দিগ্বিজয় সিংকে চিঠি দিয়ে তাঁর এই কাজের জন্য প্রশংসা করতে।












Click it and Unblock the Notifications