লাদাখ সংঘাতের পারদ চড়তেই নিঃসাড়ে আমেরিকা থেকে কার 'ফোন কল' এল বিদেশমন্ত্রীর কাছে! একনজরে কিছু তথ্য

ক্রমেই চিনের আগ্রাসন চক্ষুশূল হয়ে উঠছে আমেরিকার। মার্কিন কংগ্রেসের রিপোর্ট অনুযায়ী, চিন যেভাবে আগ্রাসী মনোভাব পোষণ করছে লাদাখ নিয়ে , তা পরোক্ষে আমেরিকাকে হুঁশিয়ারি দেওয়ার সামিল বলে দাবি করছে ওয়াশিংটন। এদিক, গত ১৫ জুন ভারতের ২০ জন সেনার মৃত্যুর কড়া জবাব চিনকে দিয়ে চলেছে ভারত। এমন পরিস্থিতিতে সংঘাতের পারদ চড়তেই মার্কিন মুলুক থেকে দিল্লিতে এসেছে একটি ফোন কল।

 জয়শঙ্করকে ফোন..

জয়শঙ্করকে ফোন..

গোপন সূত্রের খবর, ১০ দিন আগে মার্কিন সচিব মাইক পম্পেও ফোন করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে। জানা গিয়েছে, গালওয়ান উপত্যকার পরিস্থিতি নিয়ে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের কাছে আমেরিকার সমর্থন বার্তা জানাতে ফোন এসেছিল পম্পেওর।

 মোট ৩ বার ফোন

মোট ৩ বার ফোন

গত মার্চ থেকে ধরলে, এই নিয়ে ৩ বার মার্কিন মুলুক থেকে জয় শঙ্করের কাছে ফোন আসে আমেরিকান সচিবের। তবে লাদাখের সংঘাত নিয়ে এই প্রথমবার জয়শঙ্করের সঙ্গে আলোচনা করেন পম্পেও। জানা যাচ্ছে , কোনও 'স্ট্র্যাটেজিক মিশন' এর কারণে এই কল সম্পর্কে বশি তথ্য় জানানো হয়নি মিডিয়ায়।

 মার্কিনি নজরদারি

মার্কিনি নজরদারি

এর আগে, মার্কিন প্রেস সেক্রেটারি জানিয়েছেন , লাদাখ সীমান্তে কী চলছে তাতে কড়া নজর রয়েছে আমেরিকার। মার্কিনি নজরদারি খুব গভীরভাবে লাদাখ পরিস্থিতির দিকে রয়েছে। যদিও দুই দেশ তৃতীয় সেনা পর্যায়ে বৈঠকে মধ্যস্থতার বার্তা দেওয়ায় তাকে সাধুবাদ জানিয়েছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, ভারত -চিন শান্তি স্থাপনই এই মুহূর্তে কাম্য।

অ্যাপ বাতিলে খুশি আমেরিকা

অ্যাপ বাতিলে খুশি আমেরিকা

'ভারতের অ্যাপ পরিচ্ছন্নতা'র পদক্ষেপ দেশের সার্বভৌমত্বকে বাড়িয়ে দেবে বলে এদিন দাবি করেন মার্কিন সচিব মাইক পম্পেও। তিনি বলেন, এই পদক্ষেপ ' ভারতের একাত্মবোধ ও নিরাপত্তাকেও বাড়াতে সাহায্য করবে'। লাদাখ সংঘাত চরমে উঠতেই এভাবেই মার্কিন মুলুক থেকে দিল্লির প্রতি সম্পূর্ণ সমর্থন এসে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+