India-Pakistan War: ৭১ এর যুদ্ধ জিততে প্রচুর কন্ডোম কিনেছিল Indian Navy! কারণ জানলে অবাক হবেন
India- Pakistan 1971 War: পহেলগাঁও হামলার পরেই টেনশন বাড়ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। ইতিমধ্যেই সে দেশে 'ওয়াটার স্ট্রাইক' চালিয়েছে নরেন্দ্র মোদী। যা কিনা একেবারে ভাতে মারার ছক। এছাড়াও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একদিকে যখন কুটনৈতিক পদক্ষেপ একের পর এক নেওয়া হচ্ছে, অন্যদিকে একেবারে পুরো দমে যুদ্ধের মহড়া শুরু করে দিয়েছে ভারতের তিন বাহিনী অর্থাৎ সেনা, বায়ুসেনা এবং নৌবাহিনী। ফলে সময় যত গড়াচ্ছে ততই যুদ্ধের একটা গন্ধ যেন পাওয়া যাচ্ছে।
এখনও পর্যন্ত ভারত এবং পাকিস্তানের মধ্যে চারবার যুদ্ধ হয়েছে। তবে ১৯৭১ এবং ১৯৯৯ এর যুদ্ধ বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। তৎকালীন পূর্ব পাকিস্তান (এখন বাংলাদেশ)-কে স্বাধীনতা দেওয়াতে পূর্ণ শক্তি (Bangladesh liberation war of 1971) দিয়ে ঝাপিয়ে পড়ে ভারতীয় সেনা। বাংলাদেশের মুক্তি সংগ্রাম হিসাবেই পরিচিত এই যুদ্ধ। আর এই যুদ্ধকে ঘিরে রয়েছে এক মজাদার ঘটনাও। জানেন কি সেই ঘটনা? একেবারে চমকে দেবে সেই তথ্য-

India- Pakistan 1971 War: ব্যাপক কন্ডোমের অর্ডার দেওয়া হয়
৭১ সালের ভারত পাকিস্তানের যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই যুদ্ধে শেষে কয়েক হাজার পাক সেনা ভারতের কাছে আত্মসমপর্ণ করে। কিন্তু জানেন এই যুদ্ধ জিততে ভারতীয় নৌসেনা ব্যাপক কনডোমের অর্ডার দিয়েছিল। জানেন কেন? ১৯৭১ সালের যুদ্ধে অংশ নেওয়া লেফটেন্যান্ট কর্নেল আরএকে মানেক সেই তথ্য সামনে আনেন। তাঁর কথায়, তৎকালীন পূর্ব পাকিস্তান (এখন-বাংলাদেশ) জুড়ে ছিল একাধিক নদী।
একাধিক জায়গায় ছিল জমি জলাভূমি। এমন পরিস্থিতিতে অস্ত্র নিয়ে সেখানে যাওয়া খুব একটা সহজ কাজ ছিল না। শুধু তাই নয়, সেনাবাহিনীর হাতে থাকা অস্ত্রও জলে ভিজে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। কীভাবে সমস্যা সমাধান? আর তা ভাবতে ভাবতেই কন্ডোমের বিষয়টি মাথায় আসে সেনাবাহিনীর। রাইফেলের মুখ যদি কন্ডোম দিয়ে ঢেকে দেওয়া যায় তাহলে সেনার ব্যবহৃত রাইফেলের নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা কম!
যেমনই ভাবা তেমনই কাজ! কিন্তু সেই সময় একসঙ্গে এত কন্ডোম পাওয়াটাও ছিল বড় চ্যালেঞ্জের। ফলে প্রথমে সুতির কাপড়, পরে গামছা ব্যবহার করে বন্দুকের নলে আটকানো হয়। কাদা যাতে না ঢুকতে পারে সেজন্য ড্রেনে সুতির কাপড়ও ভরে দেওয়া হয়েছিল। কিন্তু এই প্রচেষ্টা ব্যর্থ হয়। বন্দুকের ভিতরে জল ঢোকা কিকছুটা হলেও আটকানো গেলে সম্পূর্ণ সমধান করা যায়নি। সেই সময়ে একেবারে পুরো দমে কন্ডোম ব্যবহারেরই সিদ্ধান্ত নেওয়া হয়।
এমনটাই দাবি সর্বভারতীয় সংবাদমাধ্যমের। প্রকাশিত খবর অনুজযায়ী, ওই সেনা আধিকারিক জানিয়েছেন, প্রতি জওয়ানের জন্য কমপক্ষে তিটি করে কন্ডোম সরবরাহ করতে বলা হয়েছিল! আর তাতে হাসির হিড়িক পড়ে যায়। প্রথমে কেউ বিশ্বাসই করত্রে পারেননি যে এমন ভাবেও যুদ্ধ জেতা যায়। যদিও পরে তা স্পষ্ট হয়! সেনাবাহিনীর জন্য ব্যাপকভাবে কন্ডোমের অর্ডার দেওয়া হয় এবং তা বন্দুকের নলে লাগানো হয়।
India- Pakistan 1971 War: একই পথে হাঁটে ভারতীয় নৌবাহিনীও
আর্মির মতো নেভিও ১৯৭১ সালের যুদ্ধে কন্ডোমের ব্যবহার করে। নৌবাহিনী চট্টগ্রাম বন্দর ঘিরে ফেলেছিল। পাকিস্তানের জাহাজগুলিকে উড়িয়ে দেওয়ার টার্গেট করে ন|ৌবাহিনী। সেই মতো মাইন পোঁতার কাজ শুরু করে। এই মাইন পোঁতা খুব একটা সহজ ছিল না। একেবারে হিসাব কষে শত্রুর জাহাজের নীচে রাখতে হয়। এত অল্প সময়ের মধ্যে শত্রু জাহাজের নীচে মাইন বসানো এবং তারপর নিরাপদে বেরিয়ে আসা যথেষ্ট কঠিন ছিল। এমন পরিস্থিতিতে কন্ডোমকে ব্যবহার করা হয়েছিল।
জানা যায়, এই কন্ডোমের মধ্যে মাইন রেখে সেগুলিকে ওয়াটারপ্রুফ বানানো হয়। এরপর সেগুলিকে শত্রুর জাহাজকে উ|ড়িয়ে দেওয়ার কাজে ব্যবহার করা হয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications