কংগ্রেসের সংসদীয় বৈঠকে মোদী সরকারের বিরুদ্ধে সরব হলেন সোনিয়া গান্ধী
কংগ্রেসের সংসদীয় বৈঠকে মোদী সরকারের বিরুদ্ধে সরব হলেন সোনিয়া গান্ধী
ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী ফের বিজেপি শাসিত সরকারকে কটাক্ষ করলেন। সরকারি ক্ষেত্রগুলিকে বেসরকারিকরণে পরিণত করার নীতি নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে দু্ষলেন কংগ্রেস সুপ্রিমো। তিনি জানিয়েছেন, এগুলি নরেন্দ্র মোদীর বন্ধুদের কাছে বিক্রি করা হচ্ছে। বৃহস্পতিবার কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে সোনিয়া গান্ধী বলেন, 'মুনাফা লাভের সরকারি ক্ষেত্রগুলিকে (পিএসইউ) নরেন্দ্র মোদীর বন্ধুদের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে।’

পিএসইউগুলিকে বেসরকারিকরণ করা নিয়ে কংগ্রেস নেত্রী আগেও সরকারের সমালোচনা করেছেন এবং বর্তমানেও এই নীতির তীব্র নিন্দা করেন তিনি। সোনিয়া গান্ধী বলেন, 'আধুনিক ভারত গড়ে তোলার লক্ষ্যে পন্ডিত জওহরলাল নেহেরু এই সরকারি ক্ষেত্রে উদ্যোগ চালু করেছিলেন। বর্তমানে এই লক্ষ্যটির পরিণতি খুবই করুণ, যা দেখে দুঃখ হয়।’ কংগ্রেসের সংসদীয় বৈঠকে সোনিয়া গান্ধী মহারাষ্ট্রে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও সরকার গঠন করেছিল, তা নিয়েও সরব হন। তিনি বলেন, 'মহারাষ্ট্রে বিজেপি নির্লজ্জ প্রচেষ্টা করেছে।’ জম্মু–কাশ্মীরে ইউরোপিয়ান প্রতিনিধির দল নিয়ে প্রশ্নের উত্তরে সোনিয়া গান্ধী জানান এটা সত্যিই খুব লজ্জাজনক ঘটনা। যেখানে ভারতীয় নেতাদের ঢোকার অগ্রাধিকার নেই, সেখানে বিদেশি প্রতিনিধিরা প্রবেশ করছেন। তিনি বলেন, 'দেশের রাজনৈতিক নেতাদের জম্মু–কাশ্মীরে প্রবেশের অধিকার নেই কিন্তু কিছু ইউরোপিয়ান সাংসদ ওখানে গিয়েছেন। এটা নরেন্দ্র মোদী ও অমিত শাহের লজ্জাজনক কারসাজি।’
এমনকী তিনি হোয়াটস অ্যাপের গোপনীয়তা লঙ্ঘনের জন্য মোদী সরকারের সমালোচনা করে জানান যে এটি জনতার মৌলিক অধিকার খর্ব করেছে।












Click it and Unblock the Notifications