বিহার নির্বাচনে প্রার্থীদের ক্রিমিনাল রেকর্ড গোপন, কংগ্রেস, বিজেপিকে জরিমানা শীর্ষ আদালতের

বিহার নির্বাচনে প্রার্থীদের ক্রিমিনাল রেকর্ড গোপন, কংগ্রেস, বিজেপিকে জরিমানা শীর্ষ আদালতের

বিহার নির্বাচনে নিজেদের প্রার্থীদের ক্রিমিনাল রেকর্ড প্রকাশ করেননি অনেক রাজনৈতিক দল। সেই তালিকায় বিজেপি, কংগ্রেসও রয়েছে। সুপ্রিম কোর্ট এই নিয়ে প্রবল উষ্মা প্রকাশ করেছে। ২০২০ সালের বিহার বিধানসভা নির্বাচনে প্রায় ৯টি রাজনৈতিক দল তাঁদের একাধিক প্রার্থী সঠিক তথ্য প্রকাশ করেনি বলে অভিযোগ।

 বিহার বিধানসভা নির্বাচন

বিহার বিধানসভা নির্বাচন

করোনা আবহের মধ্যেই প্রথম বিধানসভা নির্বাচন হয় ২০২০ সালে। বিহারে প্রচারে প্রবল কড়াকড়ি করা হয়েছিল। এমনকী ভোট দানেও যথেষ্ট সচেতনা বজায় রাখা হয়েছিল। প্রতি বুথের স্যানিটাইজেশন থেকে শুরু করে ভোটারদের মাস্ক, স্যানিটাইজেশন বাধ্যতামূলক করা হয়। বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি এবং ডেজিইউ জোট সরকার গড়েছে। বিজেপির আসন সংখ্যা অনেকটাই বেড়েছে। তবে একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি। তার জন্য জেডিইউ-র সাহায্য নিতে হয়েছে। এদিকে আবার জেডিইউ-র আসন সংখ্যা অনেকটাই কমেছে। তুলনামূলক ভাবে অনেকটাই বেড়েছে আরজেডির আসন সংখ্যা।

তথ্য গোপনের অভিযোগ

তথ্য গোপনের অভিযোগ

বিহার বিধানসভা নির্বাচনে একাধিক রাজনৈতিক দল তাঁদের প্রার্থীদের তথ্য গোপন করেছে বলে অভিযোগ। সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা হয়। তাতে অভিযোগ করা হয়েছে, বিহার বিধানসভা ভোটে একাধিক রাজনৈতিক দল তাঁদের প্রার্থীদের ক্রিমিনাল রেকর্ড গোপন করেছিল। সেই মামলা ৯ রাজনৈতিক দলকে মোটা টাকা জরিমানা করেছে শীর্ষ আদালত। তালিকায় কংগ্রেস, বিজেপিও রয়েছে। বিজেপি সহ ৫ রাজনৈতিক দলকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সিপিএম এবং এনসিপিকে ৫ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। প্রার্থী ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্য তার ক্রিমিনাল রেকর্ড প্রকাশ করতে হয়।

 পুলিশের খাতায় নাম একাধিক প্রার্থী

পুলিশের খাতায় নাম একাধিক প্রার্থী

শীর্ষ আদালত মামলার শুনানিতে জানিয়েছে বিহার বিধানসভা ভোটে ৫০ শতাংশ প্রার্থীর নামপুলিশের খাতায় রয়েছে। তাদের বিরুদ্ধে খুন, অপহরণ,ধর্ষণের মত গুরুতর অভিযোগ রয়েছে। বারবার এই নিয়ে রাজনৈিতক দলগুলিকে সতর্ক করা হলেও তারা তাতে গুরুত্ব দিচ্ছে না বলে পর্যবেক্ষণে জানিয়েছে সুপ্রিম কোর্ট।সব জেনেও কান বন্ধ করে বসে রয়েছে রাজনৈতিক দলগুলি। স্বচ্ছ রাজনৈিতক পরিবেশ বজায় রাখতে প্রার্থীদের ক্রিমিনাল রেকর্ড প্রকাশ্যে আনা জরুরি বলে জানিয়েছে শীর্ষ আদালত। ভবিষ্যতে যেন রাজনৈতিক দলগুলি এই কথা মাথায় রাখে। এই নিয়ে সতর্ক করা হয়েছে।

 অপরাধের অভিযোগ প্রত্যাহার করা যায় না

অপরাধের অভিযোগ প্রত্যাহার করা যায় না

যদি কোনও প্রার্থীর বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকে তাহলে সেই রাজ্যের হাইকোর্টের অনুমতি প্রয়োজন হয়। সেটা না হলে সেই প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা যায় না। রাজনৈতিক দলগুলিকে এই কাজ নিয়ে সতর্ক করেছে শীর্ষ আদালত। এবং আদালতের নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে আদালত। আদালতের নির্দেশ অমান্য করা নিয়ে রাজনৈিতক দলগুলিকে সতর্ক করেছে সুপ্রিম কোর্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+