নিউমোনিয়ার ইনজেকশান রেমডেসিভিরের প্যাকেটে বিক্রি! পুলিশের হাতে বড়সড় চক্রের সন্ধান
নিউমোনিয়ার ইংজেকশান রেমডেসিভিরের প্যাকেটে বিক্রি! পুলিশের হাতে বড়সড় চক্রের সন্ধান
দেশ জুড়ে রেমডেসিভিরের সমস্যা ক্রমেই গাঢ় হচ্ছে। করোনা রুখতে এই মারণ ওষুধ পাওয়া নিয়ে রীতিমতো তোলপাড় গোটা দেশ। এই ওষুধের কালোবাজারির রমরমাও কিছু কম নয়। এমন এক পরিস্থিতিতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দেশে।

এদিকে ভদোদরার বুকে এই রেমডেসিভিরের কালোবাজারি নিয়ে রীতিমতো চাঞ্চল্যকর একটি খবর সামনে এসেছে। এই পরিস্থিতিতে জানা গিয়েছে, নিউমোনিয়ার অ্যান্টিবায়োটিকের ইংজেকশন রেমডেসিভির বলে নতুন প্যাকেটে ভরে তা বিক্রি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে গুজরাতের ভদোদরায় এক নতুন কালোবাজারি চক্র উদ্ধার হয়েছে। সেখানে দেখা যাচ্ছে রমরমিয়ে চলছে এই কালোবাজারি। ভদোদরা পুলিশের জালে এদিন ধরা পড়েছে এই কালোবাজারি চক্র।
এদিকে, এদিনও দেশে হুহু করে বেড়েছে করোনার দাপট। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪৯৮ জন। করোনা ভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৩৪৯৮ জন। দেশের অ্যাক্টিভ রোগীর সংখ্যায় সামান্য পতন লক্ষ্য করা গিয়েছে। দেশে এখন অ্যাক্সিভ রোগীর সংখ্যা ৩১,৭০,২২৮ জন। সুস্থতার সংখ্যা বেড়েছে অনেকটাই। ১,৫৩,৮৪,৪১৮ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,৯৭,৫৪০ জন। এরই মাঝে এই কালোবাজারি রীতিমতো অবাক করার মতো পরিস্থিতি বলে দাবি করছেন অনেকেই। যেখানে দেশ সংকটে সেখানে টাকার জন্য মানবিকতা কার্যত শূন্য হয়ে যাচ্ছে, এমন চিত্র অনেককেই অবাক করছে।
{quiz_575}












Click it and Unblock the Notifications