‌২১ দিনের লকডাউনে ফিট থাকতে করুন যোগাসন, থ্রিডি ভিডিওয় উপদেশ নরেন্দ্র মোদীর

‌২১ দিনের লকডাউনে ফিট থাকতে করুন যোগাসন, উপদেশ নরেন্দ্র মোদীর

রবিবার করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা হাজার ছুঁয়েছে। দেশে ২১ দিনের লকডাউন চলাকালীনও বেশ কিছু নতুন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। কোভিড–১৯ নিয়ে কেন্দ্র ও রাজ্য দুই সরকারই বেশ উদ্বেগে রয়েছে। এই লকডাউন যাতে মানুষ সঠিকভাবে পালন করেন তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ফিটনেস রুটিন ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়া টুইটারে তাঁর নেটিজেনদের সঙ্গে।

লকডাউনে করুন যোগাসন

এটা সকলেই জানেন যে মোদী তাঁর ব্যস্ত সময়ের মধ্যেও নিজেকে ফিট রাখতে ভোলেন না। আর তাঁর প্রিয় শরীরচর্চা হল যোগ ব্যায়াম। টুইটারে কিছু যোগাসনের ভিডিও শেয়ার করে মোদী লিখেছেন, ‘‌রবিবার মন কি বাত অনুষ্ঠান চলাকালীন, একজন আমাকে লকডাউনের সময় আমার ফিটনেস রুটিন কি তা জিজ্ঞাসা করেন। তাই আমি এই যোগা ভিডিওগুলি শেয়ার করেছি। আমি আশা রাখব আপনারাও নিয়মিত যোগাভ্যাস করবেন।'‌

যোগ ব্যায়াম মোদীর ফিটনেস মন্ত্র

অন্য এক টুইটে প্রধানমন্ত্রী বলেন, ‘‌আমি শরীরচর্চা বিশারদ বা মেডিক্যাল বিশেষজ্ঞ নই। যোগাভ্যাগ বহু বছর ধরে আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং আমি এটা করে সুফলও পেয়েছি। আমি নিশ্চিত যে আপনাদের মধ্যে অনেকেই নিজেদের সুস্থ রাখার অন্য উপায় বের করে রেখেছেন, যা অন্যদের সঙ্গে শেযার করা দরকার।'‌ তিনি টুইটে জানিয়েছেন যে যোগার ভিডিওগুলি ভিন্ন ভিন্ন ভাষাতে উপলব্ধ রয়েছে।

রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য যোগাসন

প্রধানমন্ত্র নরেন্দ্র মোদীর ৬৩তম মাসিক রেডিও অনুষ্ঠান ‘‌মন কি বাত'‌-এ এসে তিনি সকলকে এই লকডাউনের সময় সুস্থ ও ফিট থাকার পরামর্শ দেন। তিনি তাঁর নিজের কিছু যোগাসানের ভিডিও শেয়ার করেন। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও যোগাসনের জুড়ি নেই বলে মন্তব্য করেন মোদী।

প্রসঙ্গত, সোমবার ষষ্ঠ দিনে পড়ল এই লকডাউন। দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১০২৪ জন ও মৃতের সংখ্যা ২৭।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+