(ছবি) শুধু কলকাতা নয়, জমজমাট মুম্বই-দিল্লি-চেন্নাইয়ের দুর্গা পুজোর ছবিটাও!

বেঙ্গালুরু, ১০ অক্টোবর : দুর্গা পুজো মানেই যে শুধু কলকাতা বা বাংলায় আবদ্ধ তা তো নয়। দেশের বিভিন্ন প্রান্তে পালিত হয় দুর্গা পুজো। মুম্বই, নয়াদিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ প্রভৃতি জায়গায় সাড়ম্বরের সঙ্গে পালিত হচ্ছে দুর্গা পুজো। [(ছবি) কেমনভাবে দুর্গাপুজো কাটাচ্ছেন বলিউড তারকারা?]

জাঁকজমক, নিষ্ঠা, প্রতিমা কোনও কিছুতেই কোনও খামতি নেই। কলকাতার বাইরের অন্যান্য শহরের কিছু পুজোর একঝলক দেখে নেওয়া যাক। [(ছবি) বর্ধমানের সেরা পুজোগুলির এক ঝলক]

নয়াদিল্লি

নয়াদিল্লি

নয়াদিল্লিতে একাধিক জায়গায় সাড়ম্বরে দুর্গা পুজো পালিত হয়। সফদরগঞ্জ এনক্লেভের পুজো এবার উদ্বোধন করেছেন বিজেপির সভাপতি অমিত সাহ। এই ছবিটি কালীবাড়ির দুর্গাপুজোর। ঢাকের তালে জমে উঠছে মণ্ডপের মেজাজ।

গুরগাঁও

গুরগাঁও

গুরগাঁওয়ের একটি মণ্ডপে অঞ্জলি দেওয়া চলছে। অঞ্জলি দিতে ভিড় জমিয়েছেন অনেকেই। হাতে হাতে পৌঁছে দেওয়া হচ্ছে অঞ্জলির ফুল।

গুয়াহাটি

গুয়াহাটি

গুয়াহাটির রিহাবাড়ি-বিলপার দুর্গা পুজো কমিটির প্রতিমায় থিমের ভাবনা স্পষ্ট। এবার তাদের থিম ছিল, প্রকৃতি বাঁচাও-পৃথিবী বাঁচাও। শিল্পীর ভাবনা প্রতিমার অবয়বে স্পষ্ট।

মুম্বই

মুম্বই

দক্ষিণ মুম্বইয়ে জনপ্রিয় দুর্গাপুজোয় আম জনতার পাশাপাশি তারকাদের মেলা। বলিউড অভিনেতা রণবীর কাপুর, কাজল, সুমনা চক্রবর্তী, বাপি লাহিড়ি, অনু মালিকদের দেখা গিয়েছে এই পুজো মণ্ডপে।

বেঙ্গালুরু

বেঙ্গালুরু

বেঙ্গালুরুতে নয় নয় করে পঞ্চাশ-ষাটটি ছোট বড় দুর্গাপুজো হয়েই থাকে। এর মধ্যে অত্যন্ত জনপ্রিয় পুজোটি হয় কোরমঙ্গলায়। এখানকার ভিড় কিন্তু কলকাতার পুজোকেও টক্কর দিতে পারে।

চেন্নাই

চেন্নাই

চেন্নাইয়ের একটি সার্বজনীন মণ্ডপের দুর্গা প্রতিমার ছবি। সন্ধ্যা আরতির সময় এই ছবিটি নেওয়া হয়েছে। একেবারে খাঁটি বাঙালি মতেই পুজো হয় এখানে।

হায়দ্রাবাদ

হায়দ্রাবাদ

হায়দ্রাবাদের বেঙ্গলি সমিতি দুর্গা পুজো এবার ৭০ বছরে পা দিল। হায়দ্রাবাদে ইন্দিরা পার্কের লোয়ার ট্যাঙ্ক বান্ডের এই পুজোটি অত্যন্ত জনপ্রিয়। তেলেঙ্গানা সরকারের সহযোগিতায় এই পুজোটি হয়ে আসছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+