Durga Puja: ভার্চুয়ালের মাধ্যমে দুর্গাপুজোতে অংশ নিন! ডিসেম্বর পর্যন্ত সতর্ক থাকতে বলে অ্যালার্ট কেন্দ্রের
শুধু তাই নয়, করোনা সংক্রমণ যাতে না ছড়িয়ে পড়ে সে জন্যে সে জন্যে ভেবে চিনতে দেশের মানুষকে আনন্দ করার পরামর্শও দেওয়া হয়েছে। উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও কয়েকটি রাজ্যের সংক্রমণের হার ভাবাচ্ছে কেন্দ্রকে।
উৎসবের মরশুমে করোনা নিয়ে আরও একবার দেশের মানুষকে সতর্ক করল কেন্দ্র। বিশেষ করে অক্টোবর থেকে ডিসেম্বর চূড়ান্ত সাবধান থাকার বার্তা দেওয়া হল।
শুধু তাই নয়, করোনা সংক্রমণ যাতে না ছড়িয়ে পড়ে সে জন্যে সে জন্যে ভেবে চিনতে দেশের মানুষকে আনন্দ করার পরামর্শও দেওয়া হয়েছে। উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও কয়েকটি রাজ্যের সংক্রমণের হার ভাবাচ্ছে কেন্দ্রকে।
আর উৎসবের মরশুম আরও বিপদ ডেকে আনতে পারে বলেও আশঙ্কা চিকিৎসকদের একাংশের। আর সেখানে দাঁড়িয়ে ফের একবার সতর্ক করা হল কেন্দ্রের তরফে।

ভার্চুয়ালের মাধ্যমে অংশ নেওয়ার পরামর্শ দেন
আজ বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লাভ আগরওয়াল মানুষকে দুর্গা পুজো এবং রামলীলাতে ভার্চুয়ালের মাধ্যমে অংশ নেওয়ার পরামর্শ দেন। শুধু তাই নয়, দিওয়ালিতে তোমার ভালোবাসার সঙ্গে অনলাইনে দেখা করারও পরামর্শ দেন তিনি। উল্লেখ্য, আজ বৃহস্পতিবার থেকে শুরু হল নবরাত্রী। গোটা ভারতে হিন্দু স,প্রদায়ের মানুষ আজ থেকেই উৎসবে মেতে ওঠে। লাভ আগরওয়াল বলেন, যতটা সম্ভবত জমায়েত এড়িয়ে চলুন। উৎসবের মরশুমে মাস্ক অন্যতম গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি। প্রত্যেক মানুষকে মাস্ক পড়ার পরামর্শ দেন। যুগ্ম সচিবের মতে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিন হল একটা সিল্ড। তবে বিয়ে কিংবা উৎসবের মরশুম হচ্ছে সংক্রমণ ছড়িয়ে পড়ার ক্ষেত্রে সবথেকে ভালো জায়গা। আর তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

লড়াই এখনও শেষ হয়ে যায়নি
লাভ আগরওয়াল আজ বৃহস্পতিবার তিনি আরও বলেন, করোনার বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়ে যায়নি। এমনকি দেশে দ্বিতীয় ঢেউ যে পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণে চলে এসেছে সেটা কখনও বলা যায় না বলে চাঞ্চল্যকর দাবি স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লাভ আগরওয়ালের। শুধু তাই নয়, করোনার বিরুদ্ধে লড়াই জারি থাকবে বলে জানিয়েছেন তিনি। আর এই অবস্থায় সাধারণ মানুষকে সতর্ক থাকার কথা বলেন তিনি।

১১ দফা গাইডলাইন
পুজো মুখে ১১ দফা গাইডলাইন প্রকাশ করেছে নবান্ন। করোনা পরিস্থিতি বাংলাতে নিয়ন্ত্রণে থাকলেও এখনও চলে যায়নি। এমনকি থার্ড ওয়েভের একটা সতর্কবার্তাও দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। এই অবস্থায় কিছুটা হলেও সতর্ক রাজ্য প্রশাসন। আর সেই লক্ষ্যেও এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। যেখানে স্পষ্ট করে বলে দেখা হয়েছে যে মন্ডপ খোলামেলা করতে হবে। স্যানিটাজারের ব্যবস্থা রাখতে হবে। এমনকি মাস্ক ছাড়া যে যাতে পুজো মন্ডলের ভিতরে প্রবেশ করতে না পারে সেদিকে বিশেষ নজর রাখার কথা বলা হয়েছে। এছাড়াও জমায়েত রুখতে বিশেষ ব্যবস্থা পরিকল্পনা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভলেন্টিয়ারতেও করোনার দুটি ডোজ নিতে হবে। পাশাপাশি মন্ডপের ভিতরে যারা ঢুকবে তাঁদের সবাইকে স্যানিটাইজ হতে হবে পাশাপাশি মাস্ক পড়ে থাকতে। আর সেটি ভলেন্টিয়ারদের নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিচারকদের পুজো বিচারের ক্ষেত্রেও জারি করা হয়েছে নির্দেশিকা। এবার আর অনেক গাড়ী নিয়ে আর ঘোরা যাবে না।












Click it and Unblock the Notifications