(ছবি) উমা ফিরে গেলেন, সিঁদুরে রাঙল বিদায়বেলা
কলকাতা, ৪ অক্টোবর: পাঁজি মেনে গতকাল অনেক জায়গায় বিসর্জন হয়ে গিয়েছে। কিন্তু যেখানে ঠাকুর ছিল, সেখানে আজকে বেজেছে বিষাদের সুর। সকাল থেকে বিসর্জনের পালা, কোলাকুলি, সিঁদুর খেলা ইত্যাদি চলেছে। দেবীর বিদায় উপলক্ষে সিঁদুর খেলার কিছু ছবি ধরা পড়ল পিটিআইয়ের ক্যামেরায়।

আসছে বছর আবার হবে
পুজো শেষে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা। কলকাতার একটি মণ্ডপে।

রাঙাই তোমায়
বীরভূম জেলার একটি মণ্ডপের সামনে চলছে সিঁদুর খেলা।

সিঁদুর মেখে লাল হয়ে
কলকাতায় উমার বিদায় লগ্নে।

প্রবাসে সিঁদুর নিয়ে হুটোপুটি
মুম্বইয়ের একটি পুজোয় ।

রেঙে পরম তৃপ্তি
আগরতলার একটি মণ্ডপে।












Click it and Unblock the Notifications