হাজারিবাগের লোকশিল্পে সাজছে অজেয় সংহতির মণ্ডপ
দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েেছ অসংখ্য লোকশিল্প। তারমধ্যেই একটি হাজারিবাগের সোহরাই ও কোভার। মাত্র তিনটে গ্রামেই এখন বেঁচে আচে শিল্পটি। গ্রামবাসীরা নিজেরাই নিজেদের ঘর সাজান এই বিশেষ চিত্রকলায়।
দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েেছ অসংখ্য লোকশিল্প। তারমধ্যেই একটি হাজারিবাগের সোহরাই ও কোভার। মাত্র তিনটে গ্রামেই এখন বেঁচে আচে শিল্পটি। গ্রামবাসীরা নিজেরাই নিজেদের ঘর সাজান এই বিশেষ চিত্রকলায়। সোহরাই মূলক ফসল কাটার সময় এঁকে থাকেই এই গ্রামের মহিলারা আর কোভার আঁকা হয় বিয়ে শাদির অনুষ্ঠানে।

এই হাজারিবাগের লোকশিল্পই এবার হরিদেবপুরের অজেয় সংহতির থিম। মণ্ডপ সজ্জায় কাজ করছেন হাজারিবাগের লোকশিল্পীরাই। মূলত মহিলারাই বংশ পরম্পরায় এই শিল্প বাঁচিয়ে রেখেছন। তাঁরাই কাজ করছেন মণ্ডপ সজ্জায়। কাজের ফাঁকে গানও গাইছেন তাঁরা।
হরিদেবপুরের অজেয় সংহতির পুজো এবার ৬৯ বছরে পা দিল। সেকারণেই এই বিশেষ পরিকল্পনা বলে জানিয়েছেন উদ্যোক্তারা। মণ্ডপ সজ্জার সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করা হচ্ছে প্রতিমা।












Click it and Unblock the Notifications