২০১৯ দুর্গাপুজো : নজির গড়ে 'প্লাস্টিক মুক্ত পুজো'-র আয়োজনে এবার ব্রতী বেঙ্গালুরুর 'সারথী'

গালিচা শহর বেঙ্গালুরু চির বসন্তের জায়গা। তবে এখানে শরৎ আসলেও, তা 'বাংলার শরৎ' কে ছাপিয়ে যেতে পারে না! অন্তত এমন আবেগ বেঙ্গালুরুর একটা অনেক বাঙালির মনে রয়েইছে!

গালিচা শহর বেঙ্গালুরু চির বসন্তের জায়গা। তবে এখানে শরৎ আসলেও, তা 'বাংলার শরৎ' কে ছাপিয়ে যেতে পারে না! অন্তত এমন আবেগ বেঙ্গালুরুর অনেক বাঙালির মনে রয়েইছে! পুজোয় বাড়ি থেকে দূরে থাকার 'মন কেমন' সঙ্গে নিয়েও প্রযুক্তি নগরীর বাঙালিদের মধ্যেও শুরু হয়ে গিয়েছে 'প্রাণের উৎসব' ঘিরে কাউন্ট ডাউন। আর সেই কাউন্টডাউনকে উস্কে দিয়ে পুজোর একাধিক চমক নিয়ে হাজির ভারতের সিলিকন ভ্যালির 'সারথী সোশিও কালচালার ট্রাস্ট'।

একাধিক চমক নিয়ে হাজির 'সারথী'

একাধিক চমক নিয়ে হাজির 'সারথী'

প্রতিবারের মতো বেঙ্গালুরুর সারথী এবারেও একাধিক চমক নিয়ে হাজির হতে চলেছে। 'সারথী সোশিও কালচারাল ট্রাস্ট' এর ২০১৯ এর দুর্গাপুজো এবার উদ্বোধন করতে চলেছেন কন্নড়ভূমিপুত্র তথা দেশের সর্বকনিষ্ঠ সাংসাদ বিজেপি নেতা তেজস্বী সূরিয়া। ৩ অক্টোবর পঞ্চমীর দিন এই উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে ঢাকের প্রতিযোগিতা, শঙ্খধ্বনির প্রতিযেগিতার মতো বিশেষ আকর্ষণও। ওই দিন বিকেল ৫ টার পর থেকেই এই উৎসবের মেজাজ জমে উঠতে চলেছে।

'সারথী'র পুজোর ঠিকানা

'সারথী'র পুজোর ঠিকানা

বেঙ্গালুরুর কোরামঙ্গলার ৭ম ব্লকের মঙ্গলা কল্যাণা মন্তপা-তে আয়োজিত হতে চলেছে এই পুজো। গণপতি মন্দির রোডের উপরেই কল্যাণা মন্তাপাতে 'সারথী' এই পুজো আয়োজিত হবে এবারেও। আর পুজো প্রাঙ্গণে প্রতিবারের মতো এবারেও থাকছে জমজমাট আড্ডা-গান-অনুষ্ঠানের আসর।

সপ্তমীতে বিনোদ রাঠোর! বাকি দিনের অনুষ্ঠানসূচি একনজরে

সপ্তমীতে বিনোদ রাঠোর! বাকি দিনের অনুষ্ঠানসূচি একনজরে

এবারে সারথীর অনুষ্ঠানে বিশেষ চমক হিসাবে থাকতে চলেছে সপ্তমীর রাতে সঙ্গীত শিল্পী বিনোদ রাঠোরের অনুষ্ঠান। ৫ অক্টোবর ৮ টা থেকে শুরু হওয়ার কথা এই অনুষ্ঠান। ৬ অক্টোবর অষ্টমীতে থাকছে বিশেষ বলিউড ফ্যাশন শো, স্নিগ্ধজিতের গান। ৭ অক্টোবরের আকর্ষণ দেব নেগী। তাঁর অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যে ৮ টা থেকে।

প্লাস্টিক-মুক্ত পুজো

'সারথী'র অন্যতম উদ্যোক্তা অরুনাংশু চৌধুরী জানিয়েছেন, এই বছর তাঁরা 'প্লাস্টিক মুক্ত ' পুজোর আয়োজনে ব্রতী। কোনওভাবে যদি পুজোর আয়োজন প্রাঙ্গণে কাউকে প্লাস্টিক ব্যবহার করতে দেখা যায়, তাহলে সেখানেই তাঁর ৫০০০ টাকা জরিমানা করা হবে, বলে জানিয়েছেন পুজোর উদ্যোক্তা অরুনাংশু চৌধুরী। পাশাপাশি তিনি জানান ,এই বছরে সারথী-র পুজোর প্রতিমায় থাকছে অন্যরকমের চমক। যে 'চমক' এর রহস্যভেদ করতে আসতেই হবে কোরামঙ্গলার ৭ ব্লকের এই পুজোর আয়োজনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+