UCC-কার্যকর হওয়ার জের, লিভ-ইন সম্পর্কে এবার বাধ্যতামূলক হচ্ছে রেজিস্ট্রেশন, লাগবে পুরোহিতের NOC 

উত্তরাখণ্ডের বুকে কি আপনি লিভ-ইন সম্পর্কে রয়েছেন? তাহলে এবার তা আইনত স্বীকৃতি দেওয়ার সময় এসেছে। অন্তত জেল বা জরিমানা দিতে না চাইলে এখনই মেনে নিন এই শর্ত গুলি। ইউসিসি-র নতুন নিয়মে কার্যকরী হয়েছে এই নিয়মও।

উত্তরাখণ্ডে ইউনিফর্ম সিভিল কোড (UCC) কার্যকর হওয়ার পর, লিভ-ইন সম্পর্ক নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। নিয়ম না মানলে ৬ মাস পর্যন্ত জেল ও জরিমানা হতে পারে।

Pushkar Singh Dhami

নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নথি ও শর্তাবলী

  • নিবন্ধন বাধ্যতামূলক: লিভ-ইন দম্পতিদের জেলা রেজিস্ট্রারের কাছে নিবন্ধন করতে হবে
  • ১৫টি প্রয়োজনীয় নথি: বয়স, পরিচয়, বাসস্থান, আগের সম্পর্কের তথ্য ইত্যাদি
  • পুরোহিতের NOC: পুরোহিতের নো অবজেকশন সার্টিফিকেট লাগবে

ফি -

  • সাধারণ নিবন্ধন: ৫০০ টাকা
  • ১ মাসের মধ্যে নিবন্ধন না করলে অতিরিক্ত ১,০০০ টাকা জরিমানা
  • সম্পর্কের অবসান নিবন্ধন: ৫০০ টাকা

বাড়িওয়ালাদের জন্য নতুন নিয়ম ও জরিমানা-

  • বাড়িওয়ালাদের ভাড়াটিয়ার লিভ-ইন সম্পর্কের নিবন্ধন শংসাপত্র যাচাই করা বাধ্যতামূলক
  • নিয়ম লঙ্ঘন করলে ২০,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে সেই বাড়ির মালিকের

আগের সম্পর্কের তথ্য জমা বাধ্যতামূলক -

  • ডিভোর্সের প্রমাণ ও চূড়ান্ত রায়ের পেপার জমা দেওয়া বাধ্যতামূলক
  • স্ত্রীর বা স্বামীর মৃত্যু সনদ
  • আগের লিভ-ইন সঙ্গীর মৃত্যু হলে তার মৃত্যু সনদ জমা দিতে হবে
  • UCC অনুযায়ী ৭৪টি নিষিদ্ধ সম্পর্কের তালিকাও প্রকাশ করা হয়েছে। যেমন - মা, বাবা, দিদা, দাদু, ছেলে, মেয়ে, ভাই, বোন, মামা, কাকু, কাকিমা, জ্যেঠু, জ্যেঠিমা, পিসি ইত্যাদি পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে লিভ-ইন সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ। যদি কেউ সংশ্লিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় অনুমোদন চায়, তবে একজন পুরোহিতের সার্টিফিকেট প্রয়োজন।

বাচ্চাদের স্বীকৃতি ও নারীদের সুরক্ষা -

  • লিভ-ইন সম্পর্ক থেকে জন্ম নেওয়া শিশুদের আইনগত স্বীকৃতি দেওয়া হবে
  • নারীরা পরিত্যক্ত হলে রক্ষণাবেক্ষণ দাবি করতে পারবেন

নিবন্ধন প্রত্যাখ্যান হলে কী করবেন? -

  • রেজিস্ট্রার ৩০ দিনের মধ্যে অনুমোদন বা প্রত্যাখ্যান করবেন
  • যদি প্রত্যাখ্যান হয়, উচ্চতর কর্তৃপক্ষের কাছে আপিল করা যাবে

তবে মোটের ওপর কথা হল, এবার লিভ-ইন সম্পর্কে অবশ্যই দিতে হবে আইনত সিলমোহর। তা না হলে উত্তরাখণ্ডে বসবাস করা দায় হয়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+