ডালের যোগানে কমতি! কলাইয়ের ডাল নিয়ে বড় পদক্ষেপের পথে মোদী সরকার

যোগানে কমতি আর চাহিদা বাড়তেই কী হয়, তা কয়েক মাস আগেই দেখা গিয়েছে পেঁয়াজের ক্ষেত্রে । পশ্চিমবঙ্গে পেঁয়াজ আমদানি করা হয়েছে মিশর থেকে। পেঁয়াজের দামের বৃদ্ধি হতেই দেশ জুড়ে সাধারণ মানুষের কপালে হাত পড়েছে। এবার ডালের যোগানের কমতির ভারসাম্য রাখতে মোদী সরকার নিতে চলেছে নয়া পদক্ষেপ।

 কমতি পড়তে পারে কলাইয়ের ডালের যোগানে!

কমতি পড়তে পারে কলাইয়ের ডালের যোগানে!

চলতি আর্থিক বছরে ডালের যোগানে কমতি পড়তে পারে। আর সেই আঁচ করেই কেন্দ্রীয় সরকার এবার জুন পর্যন্ত এই কমতির ভারসাম্য ধরে রাখতে আমদানির পরিমাণ বাড়িয়ে দিয়েছে কলাইয়ের ডালের ক্ষেত্রে। মনে করা হচ্ছে, এবার কলাইয়ের ডালের উৎপাদন ৫০ শতাংশ কমে যেতে পারে। ফলে দেশের বাজারে যার চরম প্রভাব পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে।

কত পরিমাণ আমদানি করা হবে ডাল?

কত পরিমাণ আমদানি করা হবে ডাল?

জানা গিয়েছে, ১.৫ লাখ ডাল যেখানে অন্যান্য বছরে আমদানি করা হত, সেখানে তার পরিমাণ বাড়িয়ে ৪ লাখকরা হবে আমদানির পরিমাণ। যাতে দেশের অভ্যন্তরীণ বাজাকরে ডালের চাহিদা ও যোগান সঠিরক ভারসাম্যে থাকতে পারে।

২০১৯ সালে খরিফ শস্যে চরম ক্ষতি

২০১৯ সালে খরিফ শস্যে চরম ক্ষতি

ভারতে ২০১৯ সালে খরিফ ফসল উৎপাদনে চরম ক্ষতি হয়ে যায়। যার ফলে খরিফ ফসল ঘিরে ভারত সরকারের যে সমস্ত বিধি নিষেধ রয়েছে তা সরিয়ে দেওয়ার জন্য মোদী সরকারের কাছে আবেদন জানিয়েছে ইন্ডিয়ান পালসেস অ্যান্ড গ্রেইন অ্যাসোসিয়েশন। এর আগে গত মাস দেশের বাণিজ্য বিষয়ক মন্ত্রক কলাইয়ের ডালের আমদানি ১.৫ লাখ টন থেকে বাড়িয়ে করে নিয়েছে ৪ লাখে। এই আমদানি চলতি আর্থিক বছরের জন্য। যার মধ্যে ২ লাখ টন ডাল ইতিমধ্যেই ভারতে পৌঁছেছে। আর এই ২ লাখ টন ডালের মধ্যে ১ লাখ টন ডাল প্রতিটি রাজ্যসরকারের কাছে পাঠানো হয়েছে, যাতে রাজ্যসরকার তা কম দামে ক্রেতাদের কাছে পৌঁছে দিতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+