রাশিয়া-ইউক্রেন এফেক্ট, ১০০০ পয়েন্ট পড়ল শেয়ার বাজার, নিফটিতেও পতন

রাশিয়া-ইউক্রেন এফেক্ট, ১০০০ পয়েন্ট পড়ল শেয়ার বাজার, নিফটিতেও পতন

ইউক্রেনের ঘাড়ে শ্বাস ফেলছে রাশিয়া। তার প্রভাব পড়তে শুরু করেছে শেয়ার বাজারে। এক ধাক্কায় ১০০০ পয়েন্ট পড়ল শেয়ার বাজার। সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গে শেয়ার বাজারে ধস নামতে শুরু করে। নিফটিতেও রাশিয়া-ইউক্রেনের মাঝে উত্তেজনার প্রভাব পড়েছে। এক ধাক্কায় ১৭,০০০ মার্ক পড়েছে নিফটি।

নিফটিতেও পতন

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংঘাত ক্রমশ প্রকট হতে শুরু করে দিয়েছে। শোনা যাচ্ছে ইউক্রেনে হামলা করেছে রাশিয়া। গত কয়েকদিন ধরেই দুই দেশের মধ্যে প্রায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। ইউক্রেন সীমান্তে দেড় লক্ষ সেনা মোতায়েন করেছে রাশিয়া। এদিকে আবার ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। ইউক্রেনের উপর হামলা হলে ফল ভাল হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছিলেন পুতিন। কিন্তু তাতে কোনও সমস্যার সমাধান হয়নি। উল্টে উত্তেজনা পূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।

ইউক্রেন এবং রাশিয়ার মত উন্নত দেশের মধ্যে এই অস্থিরতা তৈরি হওয়ায় প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক বাণিজ্যেও। যার জেরে প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারেও। মঙ্গলবার সকালে বাজার খুলতে ধস নামে শেয়ার বাজারে। এক ধাক্কায় ১০০০ পয়েন্ট পড়ে গিয়েছে শেয়ার বাজার। বিভিন্ন বড় সংস্থার শেয়ারের দাম পড়তে শুরু করেছে। অন্যদিকে প্রভাব পড়েছে নিফটিতেও। সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গে নিফটিতেও বড় পতন দেখা গিয়েছে। প্রায় ১৭০০০ মার্ক পড়েছে নিফটি।

আন্তর্জাতিক ক্ষেত্রে একাধিস শেয়ার বাজারের ইউক্রেন এবং রাশিয়ার সম্পর্কের উত্তেজনার প্রভাব পড়েছে। ভারতের সঙ্গে এই দুই দেশেরই বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। যুদ্ধ বাঁধতে পারে এই আশঙ্কায় অনেকেই শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাইছেন না বলে মনে করছে অর্থনীতিবিদরা। ইউক্রেন এবং রাশিয়ার সম্পর্কের টানা পোড়েনে প্রভাব পড়েছে গোটা ইউরোপী। জার্মানি, ফ্রান্স, ব্রিটেনেও তার গুরুতর প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। রাশিয়া ইউক্রেনের উপর হামলা করলে। আমেরিকাও এগিয়ে আসবে ইউক্রেনকে সাহায্য করতে এই নিয়ে প্রায় যুদ্ধ তৈরি হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। তার গুরুতর প্রভাব পড়বে বাণিজ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+