রাজস্ব আদায় তলানিতে, মোদী সরকারের ভাঁড়ে মা ভবনী অবস্থা, চরম ধাক্কা জিডিপিতে

করোনা লকডাউনের কারণে বিপুল ধাক্কা খেয়েছে। জিডিপি ইতিমধ্যেই তলানিতে এসে ঠেকেছে। যার অন্যতম কারণ রাজস্ব ঘাটতি বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

করোনা লকডাউনের কারণে বিপুল ধাক্কা খেয়েছে। জিডিপি ইতিমধ্যেই তলানিতে এসে ঠেকেছে। যার অন্যতম কারণ রাজস্ব ঘাটতি বলে মনে করছেন অর্থনীতিবিদরা। করোনা লকডাউনের কারণে বিপুল ভাবে ধাক্কা খেয়েছে মোদী সরকারের রাজস্ব আদায়। যার জেরে কোষাগারের একেবারে ভাঁড়ে মা ভবানি দশা। খরচের সঙ্গে রাজস্ব আদায়ের বিপুল ফারাক তৈরি হয়েছে।

রাজস্ব আদায়ের ঘাটতি

রাজস্ব আদায়ের ঘাটতি

করোনা লকডাউনের কারণে বিপুল ঘাটতি দেখা দিয়েছে রাজস্ব আদায়ে। একাধিক ক্ষেত্রে বাণিজ্য থমকে যাওয়ার কারণে শুল্ক আদায় হচ্ছে না নানা ক্ষেত্রে। ২০১৯-২০ আর্থিক বর্ষে রাজস্ব আদায়ে বিপুল ঘাটতি তৈরি হয়েছে। ৩.২৭ শতাংশ রাজস্ব ঘাটতি তৈরি হয়েছে মোদী সরকারের।

খরচের সঙ্গে আয়ের ফারাক

খরচের সঙ্গে আয়ের ফারাক

একদিকে রাজস্ব আদায়ের ঘাটতি আরেক দিকে বিপুল খরচ হয়ে চলেছে। দুয়ের মধ্যে বিপুল ফারাক তৈরি হয়েছে। লকডাউনের কারণে একাধিক আর্থিক প্যাকেজ ঘোষণা করতে হয়েছে মোদী সরকার। ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এছাড়া রিজার্ভ ব্যাঙ্ক একাধিক ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে।

ঘাটতি নিয়েই বাজেট পেশ

ঘাটতি নিয়েই বাজেট পেশ

২০২০ সালে ঘাটতি নিয়েই বাজেট পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেসময় তিনি জানিয়েছিলেন ৩.৩ শতাংশ ঘাটতি রয়েছে। করোনা ধাক্কায় সেটা বেড়ে হয়ে গিয়েছে ৩.৮ শতাংশ। রাজস্ব আদায়ে কম হওয়ার কারণেই এই ঘাটতি বেড়েছে বলে মনে করা হচ্ছে।

 প্রভাব পড়েছে জিডিপি বৃদ্ধিতে

প্রভাব পড়েছে জিডিপি বৃদ্ধিতে

করোনা সংক্রমণের কারণে দীর্ঘ দিন মাস ধরে লকডাউন চলছে গোটা দেশে। একাধিক ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও সামগ্রিক ভাবে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে দেশকে। যার প্রভাব পড়েছে জিডিপি বৃদ্ধিতেও। ব্যপকভাবে পড়েছে দেশের জিডিপি বৃদ্ধি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+