বিরোধী বাধায় বিধান সংশোধন? সম্প্রচার বিলের নতুন খসড়া প্রকাশের পথে কেন্দ্র

প্রস্তাবিত সম্প্রচার পরিষেবা (নিয়ন্ত্রণ) বিলের একটি নতুন খসড়া প্রকাশ করা হবে। সোমবার কেন্দ্রীয় সরকার এমনটাই ঘোষণা করেছে। বিলটিতে কিছু বিধান নিয়ে অনলাইন ক্রিয়েটারদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তাঁরা অভিযোগ করে, সরকারের পদক্ষেপ তাদের ওটিটি বা ডিজিটাল সংবাদ সম্প্রচারকারীদের সঙ্গে ক্লাব করার চেষ্টা করছে।

তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, মন্ত্রক বিলের খসড়া নিয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে ধারাবাহিক আলোচনা করছে। এব্যাপারে বিভিন্ন অ্যাসোসিয়েশনের থেকে একাধিক সুপারিশ-মন্তব্য-পরামর্শ পাওয়া গিয়েছে।

broadcasting bill

পরামর্শ পেতে অতিরিক্ত সময়
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত মন্তব্য ও পরামর্শ পেতে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। বিস্তারিত আলোচনার পরে নতুন খসড়া প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে সরকারি তরফে।

বিরোধীদের প্রতিবাদ
প্রসঙ্গত খসড়া বিলটি পরামর্শের জন্য গত ২০২৩-এর ১১ নভেম্বর সর্বজনীন ডোমেনে রাখা হয়েছিল। সাম্প্রতিক সময়ে বিরোধীদের তরফে অভিযোগ করা হয়, খসড়ার একটি সংশোধিত সংস্করণ গোপনে কিছু নির্বাচিত স্টেক হোল্ডারকে দেওয়া হয়েছিল। বিষয়টি রাজ্যসভায় তুলেছিলেন তৃণমূল সাংসদ জহর সরকার।

বাক স্বাধীনতা নিয়ে উদ্বেগ
বেশ কিছু প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সরকার সংশোধিত খসড়া বিলে ইনস্টাগ্রাম ও ইউটিউবারদের ডিজিটাল নিউজ ব্রডকাস্টার হিসলেবে তাদের ব্যবহারকারীর সংখ্যা নির্ধারণ করতে ও শ্রেণিবদ্ধ করতে চায়। এর জন্য বিষয়বস্তু মূল্যায়নের জন্য মান নির্ধারণের প্রয়োজন। যা করতে গেলে আগে সরকারের সঙ্গে আলোচনা করতে হবে। এই বিষয়টিই বাক স্বাধীনতা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

জানা গিয়েছে এই ডিজিটাল সংবাদ সম্প্রচার ওটিটি সম্প্রচার পরিষেবা ও নিবন্ধিত ডিজিটাল মিডিয়া থেকে আলাদা হবে। বিলের প্রথম খসড়ায় ইতিমধ্যে প্রস্তাব করা হয়েছিল যে কোনও ধরনের বিষয় নিয়ে সামগ্রী তৈরির স্বাধীনতা রাখা ওটিটি প্ল্যাটফর্মগুলিকে একটি প্রোগ্রাম কোড দেওয়া হবে।

এর মধ্যে গত সপ্তাহে নব্বইটির বেশি ডিজিটাল সংবাদ প্রকাশকের প্রতিনিধিত্ব করা ডিজিপাব নিউজ ইন্ডিয়া ফাউন্ডেশনের প্রতিনিধিরা এবং এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া বলেছে, তারা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্বাচিত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করেছে। তবে তারা খসড়া বিলের অনুলিপি চেয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রকে চিঠি দিলেও কোনও সাড়া পাওয়া যায়নি।

নতুন আইনের মাধ্যমে কেন্দ্র বর্তমানে দেশে থাকা কেবল টেলিভিশন নেটওয়ার্ক নিয়ন্ত্রণ আইন ১৯৯৫ এবং অন্য নীতি নির্দেশিকাগুলিতে বদল আনতে চায়। সেই কারণেই এই পদক্ষেপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+