ভয় ধরাচ্ছে মাঙ্কি পক্স, বিমানবন্দরে নজরদারি কড় করল রাজস্থান, স্পেশাল ওয়ার্ড তৈরি মুম্বইয়ে

ভয় ধরাচ্ছে মাঙ্কি পক্স, বিমানবন্দরে নজরদারি কড় করল রাজস্থান, স্পেশাল ওয়ার্ড তৈরি মুম্বইয়ে

মাঙ্কি পক্স হানা দিয়েছে বিশ্বের একাধিক দেশে। করোনা মহামারীর মধ্যে নতুন ব্যাধী। ভয়ঙ্কর সংক্রামক হলেও তেমন ঘাতক নয় এই মাঙ্কি পক্স। তবে ছড়িয়ে পড়তে সময় নেয় না। ইতিমধ্যেই মাঙ্কি পক্স নিয়ে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বিমানবন্দরগুলিতে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। কেন্দ্রের নির্দেশ মতই একাধিক রাজ্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। রাজস্থান, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই মাঙ্কি পক্সের সতর্কতা জারি করা হয়েছে।

মাঙ্কি পক্সের সতর্কতা জারি

মাঙ্কি পক্সের সতর্কতা জারি

করোনা আবহের মধ্যেই বিশ্বে হানা দিয়েছে আরেকটি সংক্রামক রোগ। তার নাম মাঙ্কি পক্স। চিকেন পক্সের মতই তার ধরন। বিশ্বের একাধিক দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্গি পক্স। ব্রিটেন, ইতালি সহ একাধিক দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কি পক্স। আমেরিকাতেও ছড়িয়ে পড়েছে মাঙ্কি পক্স। বিশ্বস্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সব দেশকেই মাঙ্কি পক্সের সংক্রমণ নিয়ে সতর্ক করা হয়েছে। ভারতেও মাঙ্কি পক্সের সতর্কতা জারি করা হয়েছে।

তৎপর রাজস্থান-তামিলনাড়ুু

তৎপর রাজস্থান-তামিলনাড়ুু

কেন্দ্র মাঙ্কি পক্স নিয়ে রাজ্য গুলিকে সতর্ক করার পরেই একাধিক রাজ্য সতর্কতা জারি করেছে। রাজস্থান সরকার ইতিমধ্যেই বিমানবন্দরগুলিতে নজরদারি শুরু করেছে। কারোর শরীরে মাঙ্কি পক্সের কোনও লক্ষ্মণ দেখা দিলেই তাঁকে আইসোলেশনে নিয়ে যাওয়ার নির্দেশিকা জারি করেছে রাজস্থান সরকার। রাজ্যের সব বিমানবন্দরেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। বিশেষ করে ইউরোপ এবং আমেরিকা যে যাত্রীরা আসছেন তাঁদের উপর বেিশ নজরদাির চালানো হচ্ছে। তামিলনাড়ু সরকারও নজরদারি শুরু করেছে। ইউরোপ এবং আমেরিকা ও দক্ষিণ আফ্রিকা থেকে আসা যাত্রীরা গত ২১ দিন আগে থেকে এসেছেন রাজ্যে তাঁদের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। তাঁদের নথি তৈরি করা হচ্ছে।

মহারাষ্ট্রে তৈরি আইসোলেশন ওয়ার্ড

মহারাষ্ট্রে তৈরি আইসোলেশন ওয়ার্ড

ইতিমধ্যেই মাঙ্কি পক্স মোকাবিলায় আইসোলেশন ওয়ার্ড তৈরি করে ফেলেছে মহারাষ্ট্র সরকার। একাধিক হাসপাতালে কোভিড ওয়ার্ডের মতই তৈরি হয়েছে মাঙ্কি পক্স। করোনা মহামারীর সময়ও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ছিল মাহারাষ্ট্র। মুম্বই পুরসভার পক্ষ থেকে শহরের একাধিক হাসপাতালে মাঙ্কি পক্সের জন্য বিশেষ ওয়ার্ড তৈরি করা হয়েছিল। মুম্বইয়ের কস্তুরবা হাসপাতালে ২৮ শয়্যার আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে মাঙ্কি পক্সের রোগীর জন্য। তার সঙ্গে কোভিডের চতুর্থ ওয়েভ মোকাবিলার প্রস্তুতিও চলছে হাসপাতালগুলিতে।

পশ্চিমবঙ্গেও সতর্কতা জারি

পশ্চিমবঙ্গেও সতর্কতা জারি

মহারাষ্ট্র, তামিলনাড়ু, রাজস্থানের পাশাপাশি পশ্চিমবঙ্গেও জারি করা হয়েছে মাঙ্কি পক্সের সতর্কতা। রাজ্যের স্বাস্থ্য দফতরর পক্ষ থেকে জেলায় জেলায় সতর্কতা জারি করা হয়েছে মাঙ্কি পক্স নিয়ে। বিমানবন্দরেও এই নিয়ে চলছে নজরদারি। বিদেশ থেকে আসা বিমানের যাত্রীদের উপরে চলছে কড়া নজরদারি। সব জোাতেই বাইরে থেকে আসা যাত্রীদের উপরে নজরদারি বাড়াতে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+