Assembly Elections 2023: ৫০ হাজার বিয়ে! রাজস্থান বিধানসভা নির্বাচনের তারিখ বদলাতে বাধ্য হল কমিশন

Assembly Elections 2023: রাজস্থান বিধানসভা নির্বাচনের তারিখ বদল করল নির্বাচন কমিশন। নয়া ঘোষণা অনুযায়ী আগামী ২৫ নভেম্বর শনিবার ভোট হবে সে রাজ্যে। একটা দফায় ভোট হবে রাজস্থানে। আগামী ৩০ অক্টোবর নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। এমনটাই কমিশন সূত্রে জানা গিয়েছে।

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে পাঁচ রাজ্যে বিধানসভা ভোট (Assembly Elections 2023)। ভোট হবে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিসগর, তেলেঙ্গানা এবং মিজোরামে। বড় পরীক্ষা বিজেপি-কংগ্রেস সহ সমস্ত রাজনৈতিক দলের কাছে। এমনকি জাতীয় নির্বাচন কমিশনের কাছেও এই পাঁচ রাজ্যের নির্বাচন কার্যত চ্যালেঞ্জ। কারন এই ভোটের পরেই লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিতে হবে কমিশন।

Assembly Elections 2023

গত কয়েকদিন আগেই রাজস্থান সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের দিন ঘোষণা করেছে কমিশন। আগের ঘোষণা অনুযায়ী ২৩ নভেম্বর ভোট হওয়ার কথা ছিল সে রাজ্যে। কিন্তু সেদিন নির্বাচন করা নিয়ে একটা সমস্যা তৈরি হয়। রাজস্থানে বিশেষ একাদশী পালন করা হয়। হিন্দু ধর্মের রীতি মেনে শুক্ল পক্ষের এই একাদশী বিশেষ গুরুত্বপূর্ণ।

আর এদিন একাধিক বিয়ে সহ যাবতীয় শুভ কাজ করা হয়। শোনা যায়, সেদিন রাজস্থানে ৫০ হাজার বিয়ে রয়েছে। ফলে ভোটদানে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা। এমনকি রাজস্থানের বিভিন্ন জায়গায় খাটু শ্যামের মেলা হয়। সব দিক ভেবেই আগামী ২৩ নভেম্বর তারিখ বদলের আবেদন কমিশনের কাছে জানায় একাধিক সংগঠন এবং রাজনৈতিক দলগুলি।

আর তা খতিয়ে দেখেই রাজস্থান বিধানসভা নির্বাচনের দিন বদলের আবেদন মঞ্জুর করে জাতীয় নির্বাচন কমিশন। আর সেই মতো আগামী ২৫ নভেম্বর শনিবার ভোট হবে। আগামী ৬ নম্বর পর্যন্ত মনোনয়ন করা যাবে। সাত নভেম্বর পর্যন্ত মনোনয়ন স্ক্রটিনি করা হবে। ৯ নভেম্বর পর্যন্ত নাম তোলা যাবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। বাকি চার রাজ্যে অবশ্য নির্দিষ্ট সময়েই ভোট হবে। ভোটের ফল ঘোষণা হবে আগামী ৩ ডিসেম্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+