ফের কি লকডাউনের পথে বাণিজ্যনগরী, কোন ইঙ্গিত দিলেন মুম্বইয়ের মেয়র

ফের কি লকডাউনের পথে বাণিজ্যনগরী, কোন ইঙ্গিত দিলেন মুম্বইয়ের মেয়র

ফের করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে বাণিজ্য নগরীতে। লোকাল ট্রেনে সাধারণ যাত্রীদের ছাড় দেওয়ার পর থেকে আবার সেই আগের ছন্দে ফিরে গিয়েছে মুম্বই। লোকাল ট্রেনে ঠাসাঠাসি ভিড় করে যাতায়াত করছেন যাত্রীরা। হঠাৎ করে দৈনিক করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় অনেকটাই বেড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। দৈনিক সংক্রমণ ৪০০০ হাজার ছাড়িয়ে গিয়েছে। শুধু মুম্বইয়ে দৈনিক করোনা সংক্রমণ বেড়ে হয়েছে ৬০০। সেটা বাড়ছে প্রতিদিন। তাতেই উদ্বেগে রয়েছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ফের লকডাউনের পথে হাঁটতে হতে পারে বাণিজ্যনগরীকে এমনই ইঙ্গিত দিয়েছেন শহরের মেয়র।

ফের কি লকডাউনের পথে বাণিজ্যনগরী, কোন ইঙ্গিত দিলেন মুম্বইয়ের মেয়র

মুম্বইয়ের মেয়র কিশোর পদনেকর জানিয়েছেন মানুষ যদি করোনা বিিধ না মেনে শহরে চলাফেরা করতে থাকেন তাহলে ফের লকডাউন জারি করা হবে। এমনই বার্তা দিয়েছেন। গত কয়েকদিনে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে মুম্বই এবং মহারাষ্ট্রে। দৈনিক সংক্রমণে কেরলকে ছাপিয়ে গিয়েছে মহারাষ্ট্র। ৪২ দিন পর ফের করোনা সংক্রমণ নতুন করে মাথা চারা দিয়েছে মহারাষ্ট্রে।

পরিস্থিতি সামাল দিয়ে উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার কথা বলেছে আধিকারীকদের সঙ্গে। পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যেতে শুরু করেছে। তাতেই নতুন করে প্রমাদ গুণতে শুরু করেছে মহারাষ্ট্র সরকার। সেকারণে মুম্বইবাসীকে কড়া কোভিড বিধি মেনে চলার অনুরোধ জানানো হচ্ছে। মাস্ক, স্যানিটাইজেশন ও দূরত্ব বিধি মেনে চলা অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি না হলে প্রশাসন আরও কড়া হবে বলে জানিয়েছেন মুম্বইয়ের মেয়র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+