রাহুল গান্ধীর সঙ্গে আলিঙ্গন! আদিত্য ঠাকরেকে গোমূত্রে শোধনের পরামর্শ, শুরু বাকযুদ্ধ
গোমূত্র দিয়ে আদিত্য ঠাকরের শুদ্ধিকরণের দাবি তুলল বিজেপি এবং একনাথ শিন্ডের শিবসেনা গোষ্ঠী। প্রসঙ্গত ১১ নভেম্বর নান্দেদে ভারত জোড়ো যাত্রার সময় রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার পাশাপাশি তাঁকে আলিঙ্গন করেছিলেন আদিত্য ঠাকর
গোমূত্র দিয়ে আদিত্য ঠাকরের শুদ্ধিকরণের দাবি তুলল বিজেপি এবং একনাথ শিন্ডের শিবসেনা গোষ্ঠী। প্রসঙ্গত ১১ নভেম্বর নান্দেদে ভারত জোড়ো যাত্রার সময় রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার পাশাপাশি তাঁকে আলিঙ্গন করেছিলেন আদিত্য ঠাকরে। সেই কারণেই এই দাবি।

রাহুলে সঙ্গে আলিঙ্গনে আপত্তি
তবে দাবির সমর্থনের যুক্তি খাঁড়া করেছে বিজেপি ও একনাথ গোষ্ঠীর মন্ত্রী ও বিধায়করা। সেখানে তাঁরা বলেছেন, আদিত্য ঠাকরে এমন একজনের সঙ্গে আলিঙ্গন করেছেন, যিনি বিনয়ক দামোদর সাভারকারের সমালোচনা করেছেন। আদিত্য ঠাকরে গোমূত্র দিয়ে শুদ্ধিকরণের দাবি যাঁরা করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন মহারাষ্ট্রের একনাথ শিন্ডে গোষ্ঠীর মন্ত্রী দীপক কেসারকর, দলের মুখপাত্র শীতল মাত্রে, কেন্দ্রীয় মন্ত্রী রাওসাহেব দানভের মতো অনেকেই।

হিন্দুত্ব মতাদর্শের পরাজয়
আদিত্য ঠাকরের শুদ্ধিকরণের দাবি তোলা নেতারা বিষয়টিকে বালাসাহেব ঠাকরের হিন্দুত্ব মতাদর্শের পরাজয় হিসেবে বর্ণনা করেছেন। এইসব নেতারা বলেছেন, কোনওভাবেই আদিত্য বালাসাহেবের আশীর্বাদ পাবেন না। প্রসঙ্গত ১৭ নভেম্বর বালাসাহেব ঠাকরের দশম মৃত্যু বার্ষিকী পালিত হচ্ছে।

একনাথ শিন্ডের শ্রদ্ধা
অন্যদিকে বিবাদ এড়াতে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে শিবাজি পার্কে বালাসাহেব ঠাকরের স্মৃতিশৌধে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন আগেভাগে। তবে তিনি সেই স্থান ছেড়ে যাওয়ার পরেই স্থানীয় বেশ কিছু শিব সৈনিক (উদ্ধব গোষ্ঠীর) সেখানে গোমূত্র ছিটিয়ে দেয়। যা নিয়ে এদিন বাকযুদ্ধ শুরু হয়েছে। উদ্ধব গোষ্ঠীর শিবসেনা নেতা অরবিন্দ সাওয়ন্ত এর সমর্থনে বলেছেন, গদ্দাররা সেখানে যাওয়ায় জায়গার শুদ্ধিকরণ করা হয়েছে।

উদ্ধব ঠাকরের শ্রদ্ধা
বৃহস্পতিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা (ইউবিটি) সুপ্রিমো উদ্ধব ঠাকরে, তাঁর স্ত্রী রাশিমি, ছেলে আদিত্য এবং পরিবারের অন্য সদস্যরা ছাড়াও দলীয় সাংসদ, বিধায়ক এবং বিপুল সংখ্যাক সমর্থক এদিন বালাসাহেব ঠাকরেকে শ্রদ্ধা জানাতে শিবাজি পার্কে গিয়েছিলেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications