হিজাব নির্দেশিকার জের, কলেজে যাচ্ছেন না ছাত্রীরা, প্র্যাকটিকাল পরীক্ষাও দিলেন না অনেকে
হিজাব নির্দেশিকার জের, কলেজে যাচ্ছেন না ছাত্রীরা, প্র্যাকটিকাল পরীক্ষাও দিলেন না অনেকে
হিজাব বিতর্ক এখনও পারা চড়ছে কর্নাটকে। কলেজে এখনও হিজাব পরে ঢোকা যাবে না। এই নির্দেশিকার জেরে অনেক ছাত্রীই আজ কলেজে যাননি। ক্লাস করেননি। এমনকী কলেজের প্র্যাক্টিকাল পরীক্ষাও অনেক ছাত্রী দিতে পারেননি। তবে দিনভর এই নিয়ে তেমন কোনও বড় ঘটনা ঘটেনি কলেজে। বিক্ষোভ বা মিছিল-সমাবেশ করতে দেখা যায়নি।

গত এক সপ্তাহ ধরে কর্নাটকে হিজাব নির্দেশিকা নিয়ে চরম বিরোধিতা শুরু হয়েছে। কলেজে কলেজে এই নিয়ে পারদ চড়েছে। হিজাব পরে কলেজে আসায় একাধিক ছাত্রীকে ক্লাস করতে দেওয়া হয়নি। তাঁদের অন্যঘরে বসিয়ে রাখা হয়েছিল। এই নিতে তুমুল অশান্তি শুরু হয়েছিল কলেজে কলেজে। একদিকে হিজাবের সমর্থনে প্রতিবাদ আরেক দিকে হিজাব পরে আসার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছিল গোটা দেশে। কর্নাটক হাইকোর্টে পর্যন্ত এই নিয়ে মামলা চলে গিয়েছে।
কিন্তু কর্নাটক সরকার নির্দেশিকা ফেরানো হবে না বলে কড়া বার্তা দিয়েছে। কর্নাটক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে শিক্ষাঙ্গনে পড়ুয়াদের মধ্যে কোনও ভাদাভেদ থাকবে না। তারা একরকম ভাবে পড়াশোনা করবে তার জন্যই এই নির্দেশিকা জারি করা হয়েছে। হিজাব পরে আসায় মেয়েদের আলাদা করে ভাবা হয়। তাতে ছাত্রছাত্রীদের মধ্যে সমানতার মনোভাব গড়ে ওঠে না সেকারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে প্রথমে তিনদিন স্কুল-কলেজ সব বন্ধ রেখেছিল কর্নাটক সরকার। সেটা ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে। কর্নাটক পুলিশের পক্ষ থেকে কড়া নির্দেশিকা জারি করে বলা হয় কোনও স্কুল-কলেজের সামনে বিক্ষোভ,মিছিল, সমাবেশ করা যাবে না। তার পরেও একাধিক জায়গায় হিজাব নিয়ে প্রতিবাদ হয়েছে। গতকাল খুলেছে কর্নাটকের কলেজ। তবে তেমন কোনও বড় বিক্ষোভের ঘটনা প্রকাশ্যে আসেনি। তবে হিজাব পরেন যাঁা অনেকেই কলেজে আসছেন না। ক্লাস মিস হচ্ছে তাঁদের। অনেকের আবার কলেজ প্র্যাক্টিকাল পরীক্ষা ছিল সেটা দিতে পারেননি। একাধিক কলেজে হিজাব পরে আসায় যাত্রীদের ঢুকতে দেওয়া হয়নি। অভিভাবকরাও কলেজে গিয়ে তাঁদের মেয়েদের কলেজে ঢুকতে দেওয়ার দাবি জানিয়েছেন কিন্তু তাতে অনুমতি দেওয়া হয়নি।












Click it and Unblock the Notifications