করোনার মারণ থাবা ভারতের অর্থনীতিতে! জিডিপি কমতে পারে ৬%-এর মতো
ভারতের করোনার সংক্রমণ কোন পথে যাবে না নিশ্চিত করা বলা না গেলেও, সিঙ্গাপুরের ব্রোকারেজ সংস্থা ডিবিএস পূর্বাভাস দিয়েছে, বর্তমান আর্থিক বর্ষে ভারতের জিডিপি কমে যেতে পারে ৬ শতাংশের মতো।
ভারতের করোনার সংক্রমণ কোন পথে যাবে না নিশ্চিত করা বলা না গেলেও, সিঙ্গাপুরের ব্রোকারেজ সংস্থা ডিবিএস পূর্বাভাস দিয়েছে, বর্তমান আর্থিক বর্ষে ভারতের জিডিপি কমে যেতে পারে ৬ শতাংশের মতো।

আগের পূর্বাভাস ছিল ৪.৮ শতাংশের মতো
তবে এই সংস্থাই আগের পূর্বাভাসে জানিয়েছিল বৃদ্ধি নামতে পারে ৪.৮ শতাংশের মতো।

অর্থনৈতিক সমৃদ্ধ জেলাগুলিতেই সংক্রমণ
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাতের ৭ শতাংশ জেলায়, সেখানে সংক্রমণ ছড়িয়েছে প্রবলভাবে, সেইসব জেলা থেকেই জাতীয় অর্থনীতির ৩০.৫ শতাংশ আসে। এছাড়াও অন্ধ্রপ্রদেশ ও কর্নাটকের পরিস্থিতিও উদ্বেগজনক। এই অবস্থা থেকে ফিরতে অনেক সময় লেগে যাবে। মহারাষ্ট্র, তামিলনাড়ু ও গুজরাত জিডিপির ১৪%, ৮.৫% এবং ৮% দিয়ে থাকে। অর্থনীতির ওপর প্রভাব ফেলতে স্থানীয় লকডাউন। এছাড়াও প্রভাব ফেলেছে দেশের মধ্যে বিমান চলাচল বন্ধ থাকা বিষয়টিও।

দেশে সংক্রমণ ছাড়িয়েছে ১২ লক্ষ
এদিকে দেশে এদিন সংক্রমণ ছাড়িয়ে গিয়েছেন ১২ লক্ষ। অন্যদিকে মৃত্যুর সংখ্যাও ২৯ হাজার ছাড়িয়ে গিয়েছে। আক্রান্তের অবস্থার নিরিখে বিশ্বে আমেরিকা ও ব্রাজিলের পরে রয়েছে ভারত।

আর্থিক বর্ষে বৃদ্ধি কমবে ৬ শতাংশ
সংক্রমের কার্ভে এখনও কোনও স্থিতি আসেনি। যার ফলে তা অর্থনীতিতে আঘাত হানছে। ফলে ডিবিএস-এর তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে ভারতের জিডিপি কমতে পারে ৬ শতাংশের মতো। আর্থিক বর্ষের প্রথম ত্রৈমাসিকেও এর প্রভাব দেখা গিয়েছে। তবে পরের ত্রৈমাসিকের শুরুতে কিছুটা উন্নতি হয়েছে। অনুমান তৃতীয় ত্রৈমাসিকে তা আরও উন্নতি হবে।












Click it and Unblock the Notifications