করোনা লকডাউনে অ্যাম্বুলেন্স না পেয়ে স্কুটারে চাপিয়ে হাসপাতালে পৌঁছল রোগী, সঙ্গে সঙ্গে মৃত্যু
মর্মান্তিক! করোনা লকডাউনে অ্যাম্বুলেন্স না পেয়ে স্কুটারে চাপিয়ে হাসপাতালে পৌঁছল রোগী, সঙ্গে সঙ্গে মৃ
করোনা পরিস্থিতির মধ্যে মর্মান্তিক ঘটনা ঘটল মধ্য প্রদেশে। করোনা হটস্পট চিহ্নিত ইন্দোরের ভাওয়ান্ডি চৌকির ঘটনা। ষাট বছরের প্রবীণ পাণ্ডু চান্ডনে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ হয়ে পড়েন। গত সোমবার তিনি হাসপাতালে গিয়েছিলেন। সেখানে ডাক্তাররা তাঁকে কিছু ওষুধ দিয়ে ছেড়ে দেন।

কিন্তু সেই ওষুধে সুস্থ হননি তিনি। অবস্থার আরও অবনতি ঘটে। তারপরেই হাসপাতালের কাছে অ্যাম্বুলেন্স চেয়ে পাঠান পরিবারের লোকেরা। কিন্তু হাসপাতালে তা দিতে রাজি হয়নি। তারপরেই স্কুটিতে চড়িয়ে মরণাপন্ন রোগীকে হাসপাতালের ওপিডিতে নিয়ে যান পরিবারের লোকেরা। কিন্তু হাসপাতালে পৌঁছনোর সঙ্গে সঙ্গে তাঁরা মারা যান।
যদিও দাবি করা হয়েছে প্রথমে রোগীকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে এমআই হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে যেতে যেতে তিনি মারা যান বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই মৃতের পরিবারের নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
ঠিক একই রকমের ঘটনা ঘটেছে খান্ডওয়া জেলায়। সেখানে শেখ হামিল নামে ৬৫ বছরের এক বৃদ্ধের শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকেরা হাসপাতালের কাছে অ্যাম্বুলেন্স চেয়ে পাঠায়। কিন্তু হাসপাতাল অ্যাম্বুসেন্স দিতে অস্বীকার করে। স্কুটারে করে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মারা যান তিনি।












Click it and Unblock the Notifications