মেধা তালিকা ছাড়াই প্রকাশিত হল ISCE-র ১০ এবং ১২ শ্রেণির ফলাফল, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
মেধা তালিকা ছাড়াই প্রকাশিত হল CBSC-র ১০ এবং ১২ শ্রেণির ফলাফল
মেধা তালিকা ছাড়াই অবশেষে প্রকাশিত হল ICSE-র বোর্ড পরীক্ষার ফলাফল। ১০ এবং ১২ শ্রেণির ফলাফল প্রকাশের পর কোনও মেধা তালিকা প্রকাশ করা হয়নি। কারণ এবার অর্ধেক পরীক্ষার নম্বরের ভিত্তিতেই ফলাফল প্রকাশ করা হয়েছে। পুরো পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি করোনা সংক্রমণের কারণে।

গতকালই বোর্ডের তরফে জানানো হয়েছিল ওয়েবসাইট থেকেই ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা । এসএমএসের মাধ্যমেও জানা যাবে ফলাফল। পূর্ব ঘোষণা মতোই বিকেল ৩টে নাগাদ ফলাফল ঘোষণা করা হয়। ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতেই বাতিল হওয়া সাবজেক্ট গুলির নম্বর দেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড। সেকারণেই এবার কোনও মেধা তালিকা প্রকাশ করা হয়নি।
রাজ্যে এবার যতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন তার মধ্যে ১০-ম শ্রেণিেত পাস করেছে ৯৯.০৯ শতাংশ পরীক্ষার্থী। অকৃতকার্য হয়েছেন ৩০০ জনের থেকে বেশি। সার্বিক ভাবে রাজ্যের ফলাফল ভালই বলে জানা গিয়েছে। করোনা সংক্রমণের কারণে এবারে কলেজে ভর্তি এবং স্কুল বর্ষের সময়ও কমিয়ে দেওয়া হয়েছে।
এবার রাজ্যে পরীক্ষা দিয়েছিল আইসিএসই পরীক্ষার্থী ছিল ৩৭ হাজার ২৫৮ । এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৬ হাজার ৯২০। আর আইএসসি পরীক্ষার্থী ২৫ হাজার ৫৮। এর মধ্যে উত্তীর্ণ ২৪ হাজার ৪৫৩। দ্বাদশ শ্রেণিতে সাফল্যের হার ৯৬.৮ শতাংশ অন্যদিকে দশ শ্রেণিতে সাফল্যের হার পাশের হার ৯৯.৩৩ শতাংশ।
পরীক্ষার ফলাফল প্রকাশের পরেই টুইট করে রাজ্যের উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে তিনি লিখেছেন তোমাদের সব স্বপ্ন পূরণ হোক।












Click it and Unblock the Notifications