করোনা আতঙ্কের জেরে শেষকৃত্যে বাধা, অবশেষে হিন্দু কবরস্থানে সমাধিস্থ মুসলিম প্রৌঢ়
করোনা আতঙ্কের জেরে শেষকৃত্যে বাধা, অবশেষে হিন্দু কবরস্থানে সমাধিস্থ মুসলিম প্রৌঢ়
করোনা সঙ্কটের মধ্যেও দেশের বিভিন্ন জায়গা থেকে বারংবার উঠে আসছে ভেদাভেদের ছবি। অহেতুক সন্দেহের জেরে অনেক জায়গাতেই করোনা আক্রান্ত নন এমন মানুষদের বিপদের মধ্যে পড়তে হচ্ছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের তীর পাড়া-প্রতিবেশি থেকে শুরু করে পরিবার সদস্যদের দিকে। এমতাবস্থায় এবার করোনা সন্দেহে মৃত্যুর জেরে হায়দারবাদের এক মুসলিম ব্যক্তিকে সমাধিস্থই করা গেল কবর স্থানে।

হায়দারাবাদের ওই কবরস্থানে সাধারণত মুসলিম সমাজের মানুষদেরই সামধিস্থ করা হয়। কিন্তু সূত্রের খবর যে ব্যক্তিকে এদিন সমাধিস্ত করার জন্য নিয়ে যাওয়া তার করোনা ভাইরাসের কারণেই মৃত্যু হয়েছে বলে সন্দেহ করেন কবরস্থানটির তত্ত্বাবধানে থাকা কেয়ারটেকারেরা। সূত্রের খবর, পরবর্তীকালে সন্দীপ ও শেখর নামে স্থানীয় দুই যুবকের সাহায্যে তাকে একটি হিন্দু কবর স্থানে সমাধিস্ত করা হয়।
এদিকে বছর ৫৫-র মৃত ব্যক্তি খাজা মিঁঞা হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে জানা যাচ্ছে। তার পরিবারের লোকজনকে অযথা হয়রানির অপরাধে ইতিমধ্যেই হায়দরাবাদের ওই মুসলিম কবরস্থানের ছ’জন মুতওয়ালি বা তত্ত্বাবধায়কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলেছে বলে জানা যাচ্ছে। বর্তমানে এই ঘটনার পর হায়দরাবাদের উপকণ্ঠে বালাপুরে শুধুমাত্র করোনা আক্রান্ত মৃত ব্যক্তিদের জন্য একটি সমাধিস্থল তৈরি করা হয়েছে বলে খবর। হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি এবং তাঁর ভাই তথা এআইএমআইএম-র বিধায়ক আকবরউদ্দিন ওবাইসি এই কবরস্থানটি স্থাপনের প্রস্তাব দিয়ছিলেন। যেখানে এখনও পর্যন্ত ১৪ জনকে কবর দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications