Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

করোনা ভাইরাস মহামারির কারণে এ বছর কানওয়ার যাত্রা বাতিল করা হল

করোনা ভাইরাস মহামারির কারণে এ বছর কানওয়ার যাত্রা বাতিল করা হল

‌রথযাত্রার পর এবার আরও একটি উৎসব বন্ধ হয়ে গেল। শনিবার সরকারিভাবে জানা গিয়েছে যে, পবিত্র শ্রাবণ মাসে হওয়া কানওয়ার যাত্রা করোনা ভাইরাস মহামারির কারণে বাতিল করে দেওয়া হয়েছে। শনিবার এ সংক্রান্ত বিবৃতি জারি করা হয়েছে।

করোনা ভাইরাস মহামারির কারণে এ বছর কানওয়ার যাত্রা বাতিল করা হল

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হরিয়ানা ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী এম এল খট্টার ও ত্রিবেন্দ্র সিং রাওয়াতের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ্রাবণ মাসে হওয়া কানওয়ার যাত্রা নিয়ে আলোচনা করেছেন। বিবৃতিতে এও বলা হয়েছে যে মুখ্যমন্ত্রীরা জানিয়েছেন তাঁদের রাজ্যের ধর্মগুরু ও কানওয়ার সংঘের পক্ষ থেকে কোভিড-১৯ মহামারির কারণে তাঁরা নিজেরাই এই উৎসব বাতিল করতে চাইছে। সবটাই জনগণের স্বার্থে। যোগী আদিত্যনাথ এ সংক্রান্ত বিষয়ে পুলিশের আইজি ও কমিশনারদের সঙ্গে আলোচনা করেছেন এবং তিনি তাঁদের ধর্ম গুরু, কানওয়ার সংঘ, শান্তি কমিটির সঙ্গে বৈঠক করে, সাধারণ মানুষের কাছে আবেদন করা হবে এ বিষয়ে।

যোগী আদিত্যনাথ পুলিশ কমিশনারদের এও নির্দেশ দিয়েছেন যে কোভিড–১৯–এর সব বিধি যেন সকলে মেনে চলে এবং স্থানীয় মন্দিরগুলিতে '‌জলাভিষেক’‌ অনুষ্ঠানের সময় পাঁচজনের বেশি কেউ যেন না থাকে, সেটা দেখার দায়িত্ব পুলিশের। ভক্তদের সুরক্ষা ও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের ওপরই রয়েছে।

যোগী আদিত্যনাথ বকর ইদ উপলক্ষ্যে কোনও ধরনের ভিড় যাতে না হয় তা দেখার দায়িত্ব দিয়েছে পুলিশকে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে বকর ইদ উপলক্ষ্যে কোনও ধর্মীয় স্থানে পাঁচজনের বেশি যেন জমায়েত না হয়। মহামারির সময় উৎসব পালনে এটা মাথায় রাখতে হবে কোনও ভাবে যেন সুরক্ষা বিধি লঙ্ঘন না হয়, জানিয়েছেন যোগী আদিত্যনাথ।

শুধু লাদাখ নয়, বিশ্বের বিভিন্ন দেশের এলাকার উপরে নজর চিনের! একনজরে তালিকা

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+