করোনা সংক্রমণের আশঙ্কা, কানোয়ার যাত্রা বাতিল করল উত্তরাখণ্ড সরকার
করোনা সংক্রমণের আশঙ্কা, কানোয়ার যাত্রা বাতিল করল উত্তরাখণ্ড সরকার
শ্রাবন মাসে শিবের উপাসকরা কানোয়ার যাত্রা করেন উত্তরাখণ্ডে। কিন্তু করোনা সংক্রমণের আশঙ্কায় এবছর কানোয়ার যাত্রায় নিষেধাজ্ঞা জারি করল উত্তরাখণ্ড সরকার। কুম্ভমেলার মতো সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কায় আগে থেকেই সতর্কতা মূলক পদক্ষেপ করতে শুরু করেছে এই রাজ্যে। কেন্দ্রের সঙ্গে পরামর্শ করেইএই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বন্ধ কানোয়ার যাত্রা
প্রতিবছর শ্রাবন মাসে হয় কানোয়ার যাত্রা। এই যাত্রায় দিল্লি, হরিয়ানা, উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্য প্রদেশ থেকে অসংখ্য পুন্যার্থী উত্তরাখণ্ডে যান গঙ্গার জল নিতে। দিন রাত এক করে পায়ে হেঁটে তাঁরা গঙ্গার জল আনতে যান। হাজারো ভক্তের সমাগম হয় এই সময় উত্তরাখণ্ডে। এতে নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কায় কানোয়ার যাত্রা বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করেছে উত্তরাণ্ড সরকার।

নতুন মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত
গত কয়েকদিন ধরেই উত্তরাখণ্ডের হরিদ্বারে ভক্তরা ভিড় করতে শুরু করেছেন। সোশ্যাস মিডিয়ায় উত্তরাখণ্ডের গঙ্গাস্নানের সেই ভিডিও ভাইরাল হয়েছে। তারপরেই কেন্দ্রের পক্ষ থেকে সতর্ক করা হয় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে। নতুন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি কড়া সিন্ধান্ত ঘোষণা করেছেন। আগের মুখ্যমন্ত্রীও যাত্রা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। পুস্কর সিং ধামি কানোয়ার যাত্রা বাতিল করে জানিয়েছেন, ভগবান নিশ্চয় চাইবেন না ভক্তরা মারা যান। তাই তাঁদের সুরক্ষার স্বার্থেইএই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চারধাম যাত্রা নিয়ে সিদ্ধান্ত
চার ধামযাত্রা নিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনা করছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। গত বছর চার ধাম যাত্রার অনুমতি তেমন করে দেওয়া হয়নি। আগের মুখ্যমন্ত্রী চার ধাম যাত্রা বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ধামি মুখ্যমন্ত্রী হওয়ার পর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন বলে জানিয়েছেন।

উত্তর প্রদেশ অনুমতি দিয়েছে
কুম্ভমেলার পর করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছিল উত্তর প্রদেশে। তার পরেও যোগী সরকার কানোয়ার যাত্রার অনুমতি দিয়েছে।তাতে নতুন করে করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে।












Click it and Unblock the Notifications