করোনা কোপ, সিলেবাসে কাটছাঁটের ভাবনা, পিছোতে পারে বোর্ড পরীক্ষাও
করোনা কোপ, সিলেবাসে কাটছাঁটের ভাবনা, পিছোতে পারে বোর্ড পরীক্ষাও
করোনা মহামামারীর ব্যপক প্রভাব পড়েছে। দীর্ঘ ৬ মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে স্কুলগুলি। অনলাইনে যতটুকু ক্লাস হচ্ছে। তাতে এই বছরের সিলেবাস শেষ করা সম্ভব নয়। তাই ২০২০-২১ শিক্ষাবর্ষের সিলেবাস কাটছাঁট করার চিন্তা ভাবনা করছে সিবিএসসি ও আইসিএসই বোর্ড। এমনকী পরের বছরের বোর্ড পরীক্ষা পিছনোর কথাও ভাবছে বোর্ড।

করোনা ধাক্কা শিক্ষায়
করোনা মহামারীর কারণে গোটা দেশে শিক্ষা ব্যবস্থায় বিপুল প্রভাব পড়েছে। এখনও পর্যন্ত স্কুল কলেজ খোলেনি। নভেম্বর থেকে কলেজ খোলার অনুমতি দেওয়া হয়েছে। অক্টোবরে স্কুল খোলার অনুমতি দেওয়া হলেও নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদেরই একমাত্র ক্লাস হবে বলে জানানো হয়েছে। বাকিদের এখনও অনলাইনে ক্লাস করাতে হবে।

সিলেবাসে কাটছাঁট
করোনা সংক্রমণে কারণে এবছপরের সিলেবাস শেষ করা নিয়ে সমস্যা দেখা দিয়েছে। অনলাই ক্লাসে সিলেবাস শেষ করা সম্ভব হবে না। পরের বছরও সব ক্লাস শুরু করা যাবে কিনা এই নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এই পরিস্থিতির কথা বিবেচনা করেই ২০২০-২১ শিক্ষাবর্ষের সিলেবাস কাটছাঁট করার কথা ভাবছে সিবিএসসি ও আইসিএসই বোর্ড।

পিছোতে পারে বোর্ড পরীক্ষাও
করোনা সংক্রমণের কারণে ২০১৯-২০ শিক্ষাবর্ষে বোর্ড পরীক্ষা করা যায়নি। ইন্টারনাল অ্যাসেমেন্টের ভিত্তিতে রেজাল্ড বের করা হয়েছে। যাঁরা নতুন ক্লাসে ভর্তি হয়েছেন তাঁরা এখনও তেমন পড়াশোেনা শুরু করতে পারেননি। এই পরিস্থিতি বোর্ড পরীক্ষা নির্ধারিত সময়ে হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই বোর্ড পরীক্ষা পিছনোর চিন্তা ভাবনা করছে দুই বোর্ড।

আরও বাড়বে করোনা
মনে করা হচ্ছে উৎসবের মরশুম শুরু হতেই করোনা সংক্রমণ বাড়বে। তার উপরে শীত পড়লেই সংক্রমণ বাড়বে। তার উপরে সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে দেশে। দিল্লিতে ডিসেম্বরে দৈনিক ১৫,০০০ করোনা সংক্রমণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই গোটা দেশে করোনা সংক্রমণ ৭০ লক্ষ পার করতে চলেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications