করোনা সংক্রমণের আশঙ্কা, এবার হোলি খেলবেন না প্রধানমন্ত্রী
করোনা সংক্রমণের আশঙ্কা, এবার হোলি খেলবেন না প্রধানমন্ত্রী
এবার হোলি খেলবেন না। জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ সেই করোনা ভাইরাস। সকাল সকাল টুইটে প্রধানমন্ত্রী জানিয়েছেন করোনা ভাইরাসের কারণে বিশেষজ্ঞরা ভিড়ের অংশ হতে নিষেধ করেছে। সেকারণেই তিনি এবার হোলি খেলবেন না বলে জানিয়েছেন। ইতিমধ্যেই ভারতে ২৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেই কারণে উদ্বেগ আরও বেড়েছে।

হোলি খেলবেন না মোদী
করোনা ভাইরাসের আতঙ্কে কোপ বসাতে চলেছে হোলি খেলার আনন্দেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, তিনি এবছর কোনও হোলি উৎসবে অংশ েনবেন না। কারণ গোটা বিশ্বে করোনা যেভাবে ছড়াচ্ছে সেটা থেকে বাঁচতে বিশেষজ্ঞরা ভিড়ের মধ্যে না যাওয়ার পরামর্শ দিয়েছে। সেকথা মাথায় রেখেই তিনি হোলি উৎসবে সামিল না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে টুইটে করোনা ভাইরাস থেকে বাঁচতে কিছু সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

হোলি খেলবেন না অমিত শাহ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটের পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও টুইট করে জানান তিনিও এবার হোলি খেলবেন না। দেশবাসীকেও হোলি খেলার জন্য ভিড়ের মধ্যে না যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। কারণ করোনা ভাইরাস থেকে বাঁচতে ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত
ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮ জন। দুই ভারতীয় সহ ১৭ জন ইতালীয় পর্যটকের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন এই নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। সব আন্তর্জাতিক বিমানের যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রক।












Click it and Unblock the Notifications