করোনা লকডাউনে দেশে অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদনে ধাক্কা, দেশীয় বাজারে বিপুল ক্ষতি

করোনা লকডাউনে দেশে অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদনে ধাক্কা, দেশীয় বাজারে বিপুল ক্ষতি

করোনা লকডাউনের কারণে দেশের জ্বালানি তেলের উৎপাদন কমে গিয়েছে। প্রায় ৬ শতাংশ কমেছে জ্বালানি তেলের উৎপাদন। যার জেরে প্রাকৃতিক গ্যাসের উৎপাদন কমে গিয়েছে ১২ শতাংশ। এত বড় মাপের উৎপাদনে ধাক্কা এর আগে কখনও ঘটেনি।

অপরিশোধিত তেল উৎপাদন কমল

অপরিশোধিত তেল উৎপাদন কমল

করোনা সংক্রমণের কারণে অপরিশোধিত তেলের উৎপাদন ভারতে এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। প্রায় ৬ শতাংশ কমেছে অপরিশোধিত তেলের উৎপাদন। ওএনজিসির উৎপাদন কমেছে ১ শতাংশ। ইন্ডিয়ান অয়েলের উৎপাদন কমেছে প্রায় ১০ শতাংশ। অন্যদিকে বেসরকারি ক্ষেত্রে অপরিশোধিত তেলের উৎপাদন কমেছে প্রায় ১৬ শতাংশ।

লকডাউনে চাহিদা কম

লকডাউনে চাহিদা কম

করোনা লকডাউনের কারণে বন্ধ রয়েছে বিমান পরিষেবা, ট্রেন পরিষেবা। অন্যদিকে গাড়ি, বাস, ট্রাক এমনকী জাহাজও কম চলছে। যার কারণে জ্বালানি তেলের চাহিদা বাজারে স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। তেলের চাহিদা কম থাকার কারণেই উৎপাদন কমছে বলে মনে করা হচ্ছে।

 প্রাকৃতিক গ্যাসের উৎপাদন কমেছে

প্রাকৃতিক গ্যাসের উৎপাদন কমেছে

জ্বালানি তেলের উৎপাদন কম হওয়ার পাশাপাশি প্রাকৃতিক গ্যাসের উৎপাদনও কমেছে ভারতে। ওএনজিসির প্রাকৃতিক গ্যাসের উৎপাদন ৯ শতাংশ কমেছে। অন্যদিকে বেসরকারি ক্ষেত্রে ২৯ শতাংশ কমেছে প্রাকৃতিক গ্যাসের উৎপাদন।

পরিশোধন কম হচ্ছে তেলের

পরিশোধন কম হচ্ছে তেলের

অপরিশোধিত তেলের উৎপাদন কম হওয়ার পাশাপাশশি পরিশোধিত তেলের উৎপাদনও কম হতে শুরু করেছে। দেশের সরকারি পরিশোধন কেন্দ্রগুলিতে ৯.২ শতাংশ কমেছে পরিশোধিত তেলের উৎপাদন। অন্যদিকে বেসরকারি ক্ষেত্রে ১৬ শতাংশ কমেছে অপরিশোধিত তেলের উৎপাদন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+