বিতর্ক বুঝে অবশেষে কানোয়ার যাত্রা বাতিল করল উত্তরপ্রদেশ সরকার

গোটা দেশজুড়ে করোনার ভয়ঙ্কর সংক্রমণ দেখেছে ভারতের মানুষ। প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ করোনাতে আক্রান্ত হয়েছেন। পাল্লা দিয়ে মৃত্যু পর্যন্ত হয়েছে। সেকেন্ড ওয়েভে যখন ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ সেই সময় কুম্ভমেলার অনুমতি দেওয়া

গোটা দেশজুড়ে করোনার ভয়ঙ্কর সংক্রমণ দেখেছে ভারতের মানুষ। প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ করোনাতে আক্রান্ত হয়েছেন। পাল্লা দিয়ে মৃত্যু পর্যন্ত হয়েছে। সেকেন্ড ওয়েভে যখন ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ সেই সময় কুম্ভমেলার অনুমতি দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক ছড়ায়।

কানোয়ার যাত্রা বাতিল করল উত্তরপ্রদেশ সরকার

কার্যত তা থেকে শিক্ষা নিয়ে এবার কানোয়ার যাত্রা বাতিল করেছে উত্তরাখন্ড সরকার। গত কয়েকদিন আগে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছে উত্তরের এই রাজ্য। কার্যত এরপরে উত্তরপ্রদেশও এবার কানোয়ার যাত্রা বাতিল করল। সামনেই দেশজুড়ে তৃতীয় ওয়েভের আছড়ে পড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে।

শুধু তাই নয়, করোনার দ্বিতীয় ওয়েভে ব্যাপক সংক্রমণ দেখেছে সে রাজ্য। এই অবস্থায় কার্যত কোনও রিস্ক নিলো না যোগী সরকার। আজ শনিবার এই কানোয়ার যাত্রা বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। যদিও এর আগে এই যাত্রাতে অনুমতি দেওয়া নিয়ে ব্যাপক বিতর্কের মধ্যে পড়তে হয় যোগী সরকারকে।

এমনকি সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়তে হয়। বিতর্ক ঠেকাতে আজ শনিবার কানোয়ার সঙ্ঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয় যোগী সরকারের সেখানে তাঁদের সঙ্গে আলাপ-আলোচনার পর বাতিল করা হল এই অনুষ্ঠান।

উল্লেখ্য, গত শুক্রবার কানোয়ার যাত্রার অনুমতি দেওয়ার জন্যে সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ে উত্তরপ্রদেশ সরকার। যদিও বিতর্ক ঠেকাতে 'প্রতীকী' যাত্রা হিসাবে বলা হচ্ছে। কিন্তু এরপরেও দুই বিচারপতি আরএফ নরিম্যান এবং বিআর গাভাইয়ের বেঞ্চ মামলার শুনানিতে 'প্রতীকী' কানোয়ার যাত্রার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে কি না সে বিষয়ে উত্তর তলব করে।

সোমবারের মধ্যেই এই সংক্রান্ত উত্তর তলব করে দেশের শীর্ষ আদালত। কিন্তু বিতর্ক এড়াতে শনিবার কানোয়ার যাত্রা বাতিলের কথা ঘোষণা করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+