করোনা আতঙ্কে বিপুল ধস শেয়ার বাজারে, ৮০০ পয়েন্ট নামল সূচক
করোনা আতঙ্কে বিপুল ধস শেয়ার বাজারে, ৮০০ পয়েন্ট নামল সূচক
করোনা ভাইরাসের সংক্রমণের কারণে শেয়ার বাজারে বিপুল ধস। ৮০০ পয়েন্ট পড়ল শেয়ার বাজার। আইটি সেক্টর থেকে শুরু করে রিয়েল এস্টেট সব কিছুর বাজার পড়েছে রেকর্ড ভাবে। এইচডিএফসি ব্যাঙ্কেও বিপুল ধাক্কা। একের পর এক বড় ব্যাঙ্কিং সংস্থা গুলির শেয়ার রেকর্ড ভাবে পড়েছে। করোনা সংক্রমণের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

গত ২৪ ঘণ্টায় দেশের করোনা ভাইরাসের সংক্রমণ প্রায় ১ লক্ষতে পৌঁছে গিয়েছে। একদিনে রেকর্ড বৃদ্ধি করোনা ভাইরাসের সংক্রমণে। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৫৭ হাজাের কিছু বেশি। সেটা প্রায় দ্বিগুণ বেড়ে গিয়েছে গত ২৪ ঘণ্টায়। ইতিমধ্যেই একাধিক রাজ্য বিধিনিষেধ জারি করতে শুরু করে দিয়েছে। তবে এখনও পর্যন্ত লকডাউনের পথে হাঁটেনি কেউ। নাইট কার্ফু বাড়ানো হয়েছে। সপ্তাহান্তে লকডাউন ঘোষণা করা হয়েছে। ফের ওয়ার্ক ফ্রম হোমের পথে হেঁটেছে একাধিক সংস্থা। কাজেই ফের বাণিজ্যে ধাক্কা আসতে পারে আশঙ্কা করে অনেকে শেয়ার বাজারে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন না।
করোনা সংক্রমণের কারণে দেশের একাধিক সংস্থা ফের বন্ধ করে দিতে পারে অফিস এই আশঙ্কায় ভুগছেন কর্মীরা। এদিকে করোনা সংক্রমণ ১ লক্ষের কাছাকাছি পৌঁছতেই শেয়ারবাজাপে বিপুল ধস বনেমেছে। আইটি সংস্থা থেকে শুরু করে ব্যাঙ্কিং সংস্থা সবের শেয়ারবাজার পড়েছে। ব্যাঙ্কিং সংস্থার মধ্যে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে লার্সেন অ্যান্ড টুব্র আইটি ফার্ম, ইনফোসিস, মাইন্ড ট্রি, এইচসিএল টেকনোলজি। সেই সঙ্গে শেয়ারবাজারে দাম পড়েেছ একাধিক ব্যাঙ্কিং সংস্থার, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসি ব্যাঙ্ক, বন্ধন ব্যাঙ্ক, আইডিএফসি ব্যাঙ্কের।
বাজার খোলার পর থেকেই শেয়ার বাজারের সূচক নামতে শুরু করে দিয়েছিল। প্রথম ১ ঘণ্টাতেই ৬০০ পয়েন্চ নেমে যায় শেয়ার বাজারের সূচক। নিফটির অবস্থাও খুব একটা ভাল না। নিফটিও পড়তে শুরু করে দিয়েছিল হু হু করে। তবে এই পতনের মােঝও রিয়ায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার কিছুটা হলেও ভাল মুখ দেখেছে। ফার্মা কোম্পানি গুলির শেয়ারও একের পর এক পড়তে শুরু করে দিয়েছে। ফাইজার, লুপিনের মত সংস্থা গুলির পারদও নামতে শুরু করে দিয়েছিল।












Click it and Unblock the Notifications