করোনা আতঙ্কে কোপ পড়ল রোমান্সে, ঘনিষ্ঠ সেলফি নিয়ে কড়া নির্দেশিকা শহরের রেস্তরাঁ, কাফেতে

করোনা আতঙ্কে কোপ পড়ল রোমান্সে, ঘনিষ্ঠ সেলফি নিয়ে কড়া নির্দেশিকা শহরের রেস্তরাঁ, কাফেতে

করোনা সংক্রমণ রুখতে এবার বাঙালির রোমান্সে কোপ পড়ল। শহরের সব রেস্তরাঁ এবং কাফে গুলিতে বিশেষ নির্দেশিকা জারি করে বলা হয়েছে। দূরত্ব বজায় রাখতে হবে সকলকে। এমনকী ঘনিষ্ঠ হয়ে সেলফি তোলা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে।

খুলছে রেস্তরাঁ-পাব

খুলছে রেস্তরাঁ-পাব

৮ জুলাই থেকে খুলছে শহরের রেস্তরাঁ এবং কাফে। আনলক পর্ব শুরু হলেও ঘনিষ্ঠতায় লকডাউন বহালই থাকছে। করোনা সংক্রমণ রুখতে তাই রেস্তারাঁ কাফেতে আসা গ্রাহকদের ঘনিষ্ঠ হয়ে সেলফি তোলায় নিষধাজ্ঞা জারি করা হয়েছে। বান্ধবী বা বন্ধুদের নিয়ে এসে হুড়োহুড়ি করে সেলফি তুলে ফেসবুকে আর পোস্ট করা যাবে না বলে জানানো হয়েছে রেস্তরাঁগুলির পক্ষ থেকে।

করোনা রুখতে একাধিক নিয়ম

করোনা রুখতে একাধিক নিয়ম

করোনা কোপে আমোদ প্রমোদেও গোণ্ডি টেনে দিয়েছে। রেস্তরাঁ কাফের দরজা খুলছে ঠিকই কিন্তু এবার আর রেস্তারাঁয় গিয়ে মগ্ন হয়ে গল্পে মন দেওয়া যাবে না। কারণ দুটি চেয়ারের মধ্যে দূরত্ব রাখা হয়েছে। এক টেবিল থেকে আরেক টেবিলের দূরত্ব রাখা হচ্ছে অনেকটাই। যে রেস্তরাঁয় এক সময় ১০০ জন বসতেন সেখানে মাত্র ৬০ জন বসে খেতে পারবেন।

মাস্ক স্যানিটাইজার বাধ্যতামূলক

মাস্ক স্যানিটাইজার বাধ্যতামূলক

করোনা সংক্রমণের মধ্যে রেস্তরাঁ এবং কাফে খুললেও সেখানে ঢোকার আগে মাস্ক এবং স্যানিটাইজার বাধ্যতামূলক করা হয়েছে। ১০ জনের টেবিলে বসতে পারবেন ৬ জন। তাঁদের চেয়ারের মধ্যে বেশ দূরত্ব থাকবে। এমনকী দুটি টেবিলের মাঝেও থাকবে অনেকটা দূরত্ব। লোকসান ঢাকতে খাবারের দাম বাড়ানোর আশঙ্কা রয়েছে।

বিপুল ক্ষতি

বিপুল ক্ষতি

করোনা সংক্রমণের কারণে বিপুল ক্ষতি স্বীকার করতে হয়েছে রেস্তরাঁ মালিকদের। পরিস্থিতি মোকাবিলায় চরম সংকরে রেস্তরাঁ, হোটেল, কাফেগুলি। দোকান খুললেও সেই ক্ষতি কতটা পূরণ হবে তা নিয়ে সংশয়ে রয়েছেন তাঁরা। অনেক হোটেল রেস্তরাঁই বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+