ফের উৎসবে কাঁটা করোনা, মহরমের শোভাযাত্রার অনুমতি দিল না শীর্ষ আদালত
ফের উৎসবে কাঁটা করোনা, মহরমের শোভাযাত্রার অনুমতি দিল না শীর্ষ আদালত
ফের উৎসবে করোনা কাঁটা। মহরমের শোভা যাত্রার অনুমতি দিল না শীর্ষ আদালত। মহরমের শোভাযাত্রার অনুমতি দিলে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে করোনা সংক্রমণ ছড়ানোর জন্য টার্গেট করা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধানম বিচারপতি এস এ ববদে তারপরেই করোনা ভাইরাসের সংক্রমণ কারণ দেখিয়েই মহরমের শোভাযাত্রার অনুমতি খারিজ করে দেন।

মহরমেও করোনা কাঁটা
ইদের পর এবার মহরমেও করোনা কাঁটা। করোনা সংক্রমণের আশঙ্কায় মহরমের শোভাযাত্রার অনুমতি দিল না সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এস এ ববদে জানিয়েছেন, এই পরিস্থিতি মহরমের শোভা যাত্রার অনুমতি দেওয়া হলে করোনা সংক্রমণ ছড়ানোর জন্য একটি সম্প্রদায়কে টার্গেট করা হবে। এতে নতুন করে উত্তেজনা ছড়াবে দেশে।

আদালতে আবেদন
রবিবার গোটা দেশে উদযাপিত হবে মহরম। সেই উপলক্ষ্যে প্রতিবছরই রাস্তায় শোভা যাত্রা বের করে থাকেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। এবার করোনার কারণে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তাই আগাম অনুমতি চেেয় শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন উত্তর প্রদেশের বাসিন্দা সইদ কালবে জওয়াদ। তাঁর আবেদনের প্রেক্ষিতেই এই রায় দেয় শীর্ষ আদালত। আবেদন কারী আদালতে জানিয়েছিলেন রথ যাত্রার অনুমতি দিয়েছিল আদালত। তাহলে কেন মহরমের অনুমতি দেওয়া হবে না।

বিচারপতির বক্তব্য
মামলাকারীর বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়, পুরীর রথ যাত্রা কেবল একটি জায়গার ক্ষেত্রে বলা হয়েছিল। তার পরেও পাস সিস্টেম করা হয়েছিল। আর মহরম গোটা দেশে উদযাপিত হবে। সেক্ষেত্রে ঝুঁকি বেশি। সাধারণ মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে এই ঝুঁকি নেওয়া যাবে না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি।

উৎসবে কাঁটা
করোনা সংক্রমণের কারণে দেশের একাধিক উৎসব উদযাপন স্বতোঃস্ফূর্ত ভাবে করতে পারেননি সাধারণ মানুষ। ইদ, গণেশ চতুর্থী থেেক শুরু করে বাঙালির নববর্ষ কোনওটাই উদযাপন করা যায়নি। এবার সামনে রয়েছে দীপাবলি এবং দুর্গাপুজো। সেটাই স্বাভাবিক ভাবে উদযাপন করতে পারবেন বলে মনে হয় না।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications