বাড়ছে করোনা, আগে থেকেই সাবধান দেশ, ফের আন্তর্জাতিক উড়ানে নয়া নিষেধাজ্ঞা জারি
বাড়ছে করোনা, আগে থেকেই সাবধান দেশ, ফের আন্তর্জাতিক উড়ানে নয়া নিষেধাজ্ঞা জারি
ফের বাড়তে শুরু করেছে দেশে করোনা সংক্রমণ। সেকেন্ড ওয়েভ শুরু হল বলে। আগে থেকেই তাই তৎপর হয়েছে মোদী সরকার। সংক্রমণ রুখতে এবার আন্তর্জাতিক উড়ানেও নিষেধাজ্ঞা জারি করল ডিজিসিএ। ৩০ এপ্রিল পর্যন্ত সব আন্তর্জাতিক উড়ান বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু মাত্র কয়েকটি উড়ানে ছাড়পত্র দেওয়া হয়েছে। যেগুলি আগে থেকেই সময় নির্দিষ্ট করে দেওয়া ছিল। কয়েকটি মাত্র রুটেই সেগুলিেকে অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিজিসিএ।

বন্ধ আন্তর্জাতিক উড়ান
করোনা বাড়ছে। ফের কোপ পড়ল আন্তর্জাতিক উড়ানে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব বাণিজ্যিক আন্তর্জাতিক উড়ান নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। যাতে বাইরের স্ট্রেন আর দেশে ঢুকতে না পারে সেকারণেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে আগে থেকে যে উড়ানগুলি নির্ধারিত ছিল সেগুলিকে ছাড় দেওয়া হয়েছে। তবে কয়েকটি নির্দিষ্ট রুটেই সেই সব আন্তর্জাতিক উড়ানে ছাড়পত্র দেওয়া হয়েছে।

৪৫ বছরের অনুর্ধ্বদেরও করোনা টিকা
দেশে করোনা সংক্রমণ হু হু বাড়ছে গোটা দেশে। শীর্ষে রয়েছেসেই মহারাষ্ট্র। দেশের দৈনিক করোনা সংক্রমণ ৩০ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকার বড় সিদ্ধান্ত নিয়েছে। করোনা টিকা এবার সকলকেই দেওয়া হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ ৪৫ বছরের কম বয়স যাঁদের তাঁদেরও করোনা টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনা রোধে একাধিক নির্দেশিকা
করোনা সংক্রমণের মধ্যেই ৫ রাজ্যে ভোট। প্রচার চলছে জোর কদমে। করোনা বিিধ না মেনেই চলছে প্রচার। হু হু করে করোনা সংক্রমণ বেড়ে চলেছে। পরিস্থিতি সামাল দিতে ভোটদান নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছে নির্বাতন কমিশন। করোনা বিধি না মানা হলে ভোটাররা ভোট দিতে পারবেন না বলে জানানো হয়েছে। প্রতি বুথে থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলর বলে নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন।

লকডাউনের গুজব
করোনা সংক্রমণ বেড়ে তলায় একাধিক রাজ্য শহর ভিত্তিক লকডাউন শুরু করেছে। এই নিয়ে ফের গোটা দেশে লকডাউনের গুজব ছড়াতে শুরু করেছে। কিন্তু সেই সব গুজবে কান না দিয়ে সাধারণ মানুষকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে মোদী সরকার। দ্বিতীয় লকডাউন জারি হলে আরও বড় অর্থনীতিতে ধাক্কা আসবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।












Click it and Unblock the Notifications