করোনা সংক্রমণের আশঙ্কা, নিষিদ্ধ হল নির্জলা একাদশীর গঙ্গাস্নান, ২০ ও ২১ জুন পর্যন্ত বন্ধ রাজ্যের সীমানা
করোনা সংক্রমণের আশঙ্কা, নিষিদ্ধ হল নির্জলা একাদশীর গঙ্গাস্নান, ২০ ও ২১ জুন পর্যন্ত বন্ধ রাজ্যের সীমানা
মহাকুম্ভের থেকে শিক্ষা নিল হরিদ্বার। দশেরা ও নির্জলা একাদশীর আগে বড় সিদ্ধান্ত ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার। তাতে ঘোষণা করা হয়েছে এই দুই দিন গঙ্গা স্নান নিষিদ্ধ থাকবে হরিদ্বারে। যাতে ভিড় না বাড়ে সেকারণে ২০ এবং ২১ জুন বন্ধ থাকবে রাজ্যের সীমানা। কারণ পর পর এই দুদিনই রয়েছে বড় অনুষ্ঠান। গঙ্গাস্নানের জন্য ভিড় করবেন পুন্যার্থীরা।

গঙ্গাস্নান নিষিদ্ধ
মহাকুম্ভের গঙ্গাস্নানে ভয়ঙ্কর করোনা সংক্রমণ দেখেছিল উত্তরাখণ্ড। এবার তাই আগে থাকতেই সতর্ক রাজ্যসরকার। সামনেই দশেরা আর নির্জলা একাদশী। শয়ে শয়ে পুন্যার্থীরা গঙ্গাস্নানে আসবেন। তাই আগে থেকেই নিষেধাজ্ঞা জারি করল উত্তরাখণ্ড সরকার। আগামী দশেরা এবং নির্জলা একাদশীকে গঙ্গা স্নান নিষিদ্ধ করা হয়েছে হরিদ্বারে। করোনা সংক্রমণ কমতেই হরিদ্বারে ভিড় করতে শুরু করে দিয়েছেন পূন্যার্থীরা।

বন্ধ রাজ্যের সীমানা
২০ এবং ২১ জুন দুটি বড় অনুষ্ঠান রয়েছে। দশেরা ও নির্জলা একাদশী। এই দুটি দিনে পূন্যার্থীরা গঙ্গাস্নান করতে আসবেন আশপাশের এলাকা থেকে। তাই আগে থেকে সতর্ক প্রশাসন। ২০ এবং ২১ জুন বন্ধ থাকবে রাজ্যের সীমানা। জানিয়েছে স্থানীয় প্রশাসন। ৭৩ ঘণ্টা আগে যাঁদের কাছে আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকবে তাঁদেরই কেবল মাত্র হরিদ্বারে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

পবিত্র স্নান
গঙ্গা দশেরার দিন গঙ্গাস্নানকে পূন্যের মনে করা হয়। এই দিন হরিদ্বারে গঙ্গাস্নানের জন্য ভিড় করবেন পূন্যার্থীরা তাই আগে থেকেই সতর্ক প্রশাসন। সেসময় এক সঙ্গে অনেক সাধু সন্ন্যাসী গঙ্গা স্নান করেন। তাই আগে থেকেই তাতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যাতে সেই নিষেধাজ্ঞা কেউ অমান্য না করেন তার জন্য নজরদারি চালাবে পুলিশ।

মন্দির দর্শণেও নিয়ন্ত্রণ
গঙ্গা দশেরায় যাতে পূন্যার্থীদের ভিড় মন্দিরে না বাড়ে সেকারণে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। করোনার কারণে কেবল মাত্র স্থানীয়দেরই হরিদ্বারে মন্দিরে দর্শনের অনুমতি রয়েছে। বাইরের পূন্যার্থীদের দর্শন করতে দেওয়া হচ্ছে না। এপ্রিল মাস থেকে শুরু হওয়া মহাকুম্ভে বিপুল গঙ্গা স্নানের কারণে উত্তরাখণ্ডে করোনা ভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার নিয়েছিল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications