করোনা থাবায় থমকে গেল হজযাত্রাও, নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার

করোনা থাবায় থমকে গেল হজযাত্রাও, নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার

করোনা সংক্রমণের আশঙ্কায় এবার হজ যাত্রার অনুমতি দেওয়া হবে না কোনও ভারতীয়কে। জানিয়ে দিলেন কেন্দ্রীয়মন্ত্রী মুক্তার আব্বাস নকভি। কারণ সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়েছে অন্যদেশের হজযাত্রীরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সেকারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন নকভি।

করোনা থাবায় থমকে গেল হজযাত্রাও, নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার

কেবলমাত্র সৌদি আরবের বাসিন্দারাই হজ করতে পারবেন বলে সিদ্ধান্ত নিয়েছে তারা। বিদেশ থেকে কোনও হজযাত্রীকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে সৌদি আরবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ যাতে বেড়ে না যায় সেকারণেই এই নির্দেশ দেওয়া হয়েছে। সেদেশের বাসিন্দাদেরও হজ যাত্রার আগে একাধিক শারিরীক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।

তারপরেই ভারতেও হজ যাত্রা এবছরের মত স্থগিত ঘোষণা করেন সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী মুক্তার আব্বাস নকভি। যাঁরা হজ যাত্রার জন্য টাকা জমা দিয়েছিলেন তাঁদের অ্যাকাউন্টে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। প্রায় ২ লক্ষ ৩০ ভারতীয় মুসলিম হজ যাত্রার জন্য নাম নথিভুক্ত করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+