করোনার মধ্যেই এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন, ভোট কি এবার অনলাইনে? কী বলছে নির্বাচন কমিশন

করোনার মধ্যেই এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন, ভোট কি এবার অনলাইনে? কী বলছে নির্বাচন কমিশন

করোনা ভাইরাস থেকে মুক্তি মিলবে কবে জানা নেই। এরই মধ্যে এগিয়ে আসছে বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোট। বিশেষ গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ এবং বিহারের বিধানসভা ভোট। কী হবে ভোটের উপায়। তাহলেই সামাজিক দূরত্ব বিধি বজায় রাখতে এবার অনলাইনেই হবে ভোটাভুটি। কী বলছে নির্বাচন কমিশন?

বিধানসভা ভোটের প্রস্তুতি

বিধানসভা ভোটের প্রস্তুতি

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলি শুরু করে দিয়েছে ভোটের প্রস্তুতি। করোনা সংক্রমণে পিছিয়ে থাকতে রািজ নয় কোনও রাজনৈতিক দল। ভার্চুয়াল জনসভার ডাক দিয়েছে বিজেপি। ফেসবুক, ইউটিউবের মাধ্যমে দলের নেতাকর্মীদের ভোট প্রস্তুতির বার্তা দেবেন অমিত শাহ। সোশ্যাল মিডিয়ায় প্রচার তো চলছেই।

 কী হবে ভোট

কী হবে ভোট

এগিয়ে আসছে রাজ্যের ২০২১ সালের বিধানসভা ভোট। বিজেপি দীর্ঘদিন ধরেই পাখির চোখ করে রয়েছে এই ভোটকে। করোনা আতঙ্কে কীভাবে হবে ভোট নিয়ে চিন্তায় রয়েছেন রাজনৈতিক দলের নেতারা। করোনা সংক্রমণের কারণে বাতিল হয়ে গিয়েছে রাজ্যের পুরসভা ভোট। কিন্তু বিধানসভা ভোট কী হবে এই নিয়ে উদ্বেগ বাড়ছে।

অনলাইনে ভোট

অনলাইনে ভোট

করোনা আবহে ভোট হলে কী সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে এই নিয়ে সংশয় রয়েছে। অনেকেই মনে করছেন তাহলে কী এবার ভোটের ধরণ বদলাবে। অনলাইনে হবে ভোটা ভুটি। যদিও দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানিয়েছেন এই নিয়ে আলোচনা চলছে। চেন্নাই আইআইটির সঙ্গে এই নিয়ে আলোচনা চালাচ্ছে নির্বাচন কমিশন। ঘরে বসেই ভোটাভুটিতে অংশ নেওয়া যায় এমন কোনও প্রযুক্তি তৈরি করা যায় কিনা তা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ চলছে বলে জানিয়েছেন তিনি।

অনলাইনে ভোটে কারচুপির সম্ভাবনা বেশি

অনলাইনে ভোটে কারচুপির সম্ভাবনা বেশি

যদিও ইতিমধ্যেই এই নিয়ে বিরোধিতা করেছেন বিরোধীরা। তাঁদের অভিযোগ যেখানে বুথে বুথে ভোটদান নিয়েই এতো কারচুপি হচ্ছে সেখানে অনলাইনে ভোট হলে আরও বেশি জালিয়াতি হবে। শশী থারুর থেকে শুরু করে একাধিক বিরোধী রাজনৈতিক দলের নেতা অভিযোগ করেছেন এই নিয়ে কখনও সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। করোনা সংক্রমণের আশঙ্কা থাকলেও বুথেই হোক ভোট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+