ফের বাড়ছে করোনা, কবে দশম ও একাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা জানিয়ে দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

ফের বাড়ছে করোনা, কবে দশম ও একাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা জানিয়ে দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

করোনার প্রকোপ ফের বাড়তে শুরু করেছে দেশে। স্কুল কলেজ খোলার অনিশ্চয়তা আরও বাড়ল। এই পরিস্থিতিতে অনিশ্চিত হয়ে পড়েছে দশম ও একাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা। এই নিয়ে ধোঁয়াশা কাটালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। ওয়েবনিয়ারে শিক্ষকদের অনুষ্ঠানে বার্তা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। তিনি জানিয়েছেন জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে হচ্ছে না বোর্ড পরীক্ষা। কবে নেওয়া হবে সেটা পরে জানিয়ে দেওয়া হবে।

বোর্ড পরীক্ষায় অনিশ্চয়তা

বোর্ড পরীক্ষায় অনিশ্চয়তা

ফের অনিশ্চয়তা বোর্ড পরীক্ষায়। করোনা সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে। স্কুল কলেজ কবে খুলবে তা এখনও ঠিক হয়নি। এদিকে এগিয়ে আসছে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা। গতবার করোনার কারণে বাতিল করা হয়েছিল বোর্ড পরীক্ষা। এবার সেটা কীভাবে হবে এই নিয়ে চিন্তায় রয়েছেন অভিভাবক থেকে শুরু করে ছাত্র ছাত্রীরা। একদিন ক্লাস করার সুযোগ পায়নি তাঁরা। প্রথমে নভেম্বর ডিসেম্বর মাসে কেবল দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণ সেটাও বন্ধ হয়ে যায়। তারপরেই বোর্ড পরীক্ষা নিয়ে আরও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

কবে হবে বোর্ড পরীক্ষা

কবে হবে বোর্ড পরীক্ষা

এরই মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ওয়েবনিয়ার সেশনে জানিয়েছেন জানুয়ারি- ফেব্রুয়ারিতে হবে না বোর্ড পরীক্ষা। তবে কবে হবে বোর্ড পরীক্ষা তা নিয়েও কোনও দিক নির্দেশ দেননি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন ফেব্রুয়ারির পরে এই নিয়ে সিদ্ধান্ত হবেন। তবে পরীক্ষা ছাড়া বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ করা হবে না বলে জানিয়েছেন তিনি। এতে ছাত্রছাত্রীদের কর্মক্ষেত্র সমস্যা হতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।

করোনায় প্রভাব শিক্ষাক্ষেত্রে

করোনায় প্রভাব শিক্ষাক্ষেত্রে

করোনা ভাইরাসের কারণে শিক্ষাক্ষেত্রে বিপুল প্রভাব পড়েছে। এখনও স্কুল কলেজ বন্ধ। অন্য ক্লাসের পরীক্ষা কবে হবে এবং কীভাবে ফাইনাল পরীক্ষা নেওয়া হবে এই নিয়ে তীব্র টানাপোড়েন তৈরি হয়েছে। অনলাইন ক্লাসে তেমন পড়াশোনাও হচ্ছে না ছাত্রছাত্রীদের এই নিয়ে সমস্যা তৈরি হয়েছে। পড়াশোনার বিপুল প্রভাব পড়েছে গোটা দেশে বিশেষ করে ছাত্রছাত্রী ও অভিভাবকরা সমস্যা পড়েছেন।

বাতিল হয়েছিল বোর্ড পরীক্ষা

বাতিল হয়েছিল বোর্ড পরীক্ষা

করোনার কারণেই গত বোর্ড পরীক্ষা বাতিল করা হয়। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত হয়েছে। অবশেষে ইন্টারনাল অ্যাসেসমেন্টের মাধ্যমে বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষার পর ভর্তি নিয়েও সমস্যা পড়তে হয়েছে ছাত্র ছাত্রী ও অভিভাবকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+