বিমান সফর এবার অন্যরকম হতে চলেছে, অন্য পোশাকে দেখা যাবে এয়ার হোস্টেসদের
বিমান সফর এবার অন্যরকম হতে চলেছে, অন্য পোশাকে দেখা যাবে এয়ার হোস্টেসদের
করোনা ভাইরাসের চতুর্থ দফার মধ্যেই বিমান পরিষেবা শুরু হতে চলেছে। কয়েকটি নির্দিষ্ট রুটে ডোমেন্টিক বিমান পরিষেবা শুরু হবে। তবে তার জন্য বিপুল নিয়মকানুনের বদল হচ্ছে। মোটের উপর এবার বিমান যাত্রা যেসে সহজ সরল হবে না তা বোঝাই যাচ্ছে। বিমান যাত্রীদের জন্য তৈরি হয়েছে নতু গাইডলাইন। তারসঙ্গে পাইলট, কেবিল ক্রু এবং এয়ার হোস্টেসদেরও পোশাকে এবং আচরণ বিধিতে ব্যপক পরিবর্তন আনা হচ্ছে।

বিমান পরিষেবা শুরু
১৯ মে থেকেই বিমান পরিষেবা শুরু করছে এয়ার ইন্ডিয়া। কয়েকটি নির্দিষ্ট রুেট ডোমেস্টিক বিমান চালাবে এয়ার ইন্ডিয়া। তার জন্য যাত্রীদের একাধিক গাইডলাইন তৈরি করে দেওয়া হয়েছে। তাতে কেবিন লাগেজ নেওয়া নিষিদ্ধ করা হয়েছে। ২০ কেিজর বেশি ব্যাগ নিতে পারবেন না যাত্রীরা। এমনকী বিমানে চাপার জন্য যাত্রীদের ফোনে আরোগ্য সেতু অ্যাপ থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

বিমান সেবিকাদের পোশাক বদল
করোনা পরিস্থিতির কথা বিচার করে বিমান সেবিকা এবং কেবিন ক্রুদের পোশাকেও পরিবর্তন আনা হচ্ছে। এবার থেকে বিমান সেবিকাদেপ ফেস শিল্জ, করোনা প্রোটেকটিভ গাউন এবং মুখে মাস্ক পরা অবস্থায় দেখা যাবে। এমনই প্রস্তুতি নেওয়া হচ্ছে। শুধু এয়ার ইন্ডিয়া নয়, এয়ার এশিয়া, ইন্ডিগো, ভিস্তারা সহ সব বিমান সংস্থাকেই এই নির্দিষ্ট গাইডলাইন মেনে কাজ করতে হবে।

যাত্রীদের গাইডলাইন
বিমান পরিষেবা শুরু হওয়ার কথা ঘোষণা করার সঙ্গে সঙ্গে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে কোনও কেবিল লাগেজ নিতে পারবেন না যাত্রীরা। ২০ কেজির বেশি মাল বহন করতে পারবেন না কেই। মাস্ক এবং আরোগ্য সেতু অ্যাপ থাকা বাধ্যতামূলক। রিপোর্টিংয়ের সময় ২ ঘণ্টা করা হয়েছে। এছাড়া বিমানে একটি রোয়ে ২ জন করে যাত্রী বসবেন। পিছনের দুটি রো খালি রাখা হবে আপৎকালীন পরিস্থিতির জন্য।

বন্ধ বিমান
করোনা সংকটের কারণে এখনও আন্তর্জাতিক উড়ান বন্ধ রয়েছে। সেগুলি কবে চালানো হবে তার কোনও তথ্য প্রকাশ করেনি ডিজিসিএ। এদিকে লকডাউনের কারণে বিপুল ক্ষতির মুখে পড়তে হয়েছে বিমান সংস্থাগুলিকে। য়ার জেরে কর্মীদের বেতন কেটেছে অনেক সংস্থা।












Click it and Unblock the Notifications