করোনার ধাক্কা অর্থনীতিতে, ভারতের আর্থিক বৃদ্ধি ০.২ শতাংশ কমাল মুডিজ
করোনা ভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত গোটা বিশ্ব। তার প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। এর থেকে রেহাই পায়নি ভারতও।
করোনা ভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত গোটা বিশ্ব। তার প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। এর থেকে রেহাই পায়নি ভারতও। পরিস্থিতি বিবেচনা করে ভারতের আর্থিক বৃদ্ধির হার ০.২ শতাংশ কমাল মুডিজ। যদিও ২০২১ সালে ভারতের সম্ভাব্য আর্থিক বৃদ্ধির হার ৬.২ শতাংশই ধরে রেখেছে মুডিজ।

আর্থিক বৃদ্ধিতে ধাক্কা
করোনা সংক্রমণে বড় ধাক্কার মুখে পড়েছে ভারতের অর্থনীতি। লকডাউন যত দীর্ঘায়িত হচ্ছে তত বাড়ছে আর্থিক ক্ষতি। এই পরিস্থিতেত আন্তর্জাতিক সংস্থা মুডিজ ভারতের আর্থিক বৃদ্ধির হার ০.২ শতাংশ কমিয়েছে। মঙ্গলবার মুডিজের পক্ষ থেকে একথা জানানো হয়। যদিও ২০২১ সালে ভারতের আর্থিক বৃদ্ধি ৬.২ শতাংশ ধরেই এগোচ্ছে এই সংস্থা। যদিও ২০২০ সালে ভারতের আর্থিক বৃদ্ধি ৫.৮ শতাংশ ধরা হয়েছে। সেটা কতটা সাফল্য পায় সেটাই এখন দেখার।

করোনার ধাক্কা বিশ্ব অর্থনীতিতে
শুধু ভারত নয় করোনা ভাইরাসের সংক্রমণে প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। আমেরিকা থেকে চিন সব দেশই আর্থিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিপুল ক্ষতির বোঝা বইতে হচ্ছে সব দেশকে। চিনের আর্থিক বৃদ্ধি ১ শতাংশ ধরেছে মুডিজ। আমেরিকাও ভীষণ ভাবে বিপর্যস্ত।

লকডাউন দীর্ঘায়িত হচ্ছে
করোনা ভাইরাসে সংক্রমণের কারণে ভারতে লকডাউন দীর্ঘায়িত হচ্ছে। ২১ দিন থেকে সেটা বেড়ে ৪০ দিন হয়েছে। যদিও গ্রিন জোন চিহ্নিত করে সেখানে দোকান বাজার খুলে অর্থনীতি কিছুটা সচল রাখার চেষ্টা করা হচ্ছে। এখনও রেডজোন এবং অরেঞ্জ জোনে কোনও রকম দোকান বাজার খুলতে দেওয়া হচ্ছে না।












Click it and Unblock the Notifications