এপ্রিল মাস জুড়ে কেন হল তাপপ্রবাহ? চরম আবহাওয়ার নেপথ্যে কোন কারণ? জেনে নিন
এপ্রিল মাসে তাপপ্রবাহ খুব একটা দেখা যায়নি আগে। কিন্তু এবার গরম যেন সব হিসেব ওলট পালট করে দিয়েছিল। গোটা দেশে জুড়ে তাপপ্রবাহ চলেছে এপ্রিল মাসে। কোনও রাজ্যেই বৃষ্টির ছিঁটেফোঁটাও দেখা যায়নি। এর নেপথ্যে নাকি একটা বড় কারণ রয়েছে।
আবহাওয়া বিদরা জানিয়েছেন এপ্রিল মাসেই গোটা দেশ জুড়ে যে তাপপ্রবাহ শুরু হয়েছিল তার কারণ হল জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের কারণেই নাকি এপ্রিল মাসে অসহনীয় গরমের মধ্যে কাটিয়েছেন দেশবাসী। উত্তরের হিমালয় অঞ্চল ছাড়া গোটা দেশেই এপ্রিল মাস জুড়ে তাপপ্রবাহ চলেছে।

আবহাওয়া বিদরা জানিয়েছেন এবার এপ্রিল মাসে তিরিশ গুণ বেশি গরম অনুভূত হয়েছে অন্যান্য বারের সঙ্গে। তার সঙ্গে ভ্যাপসা একটা আবহাওয়া। আশ্চর্যজনক ভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে টানা ১৫ দিন ধরে চলেছে তাপপ্রবাহ। যা আগে কখনও ঘটেনি। আগে তাপপ্রবাহ ২ থেকে তিন দিনের বেশি দেখা যেত না রাজ্যে। সেটাও থাকট পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। কিন্তু এবার সব হিসেবনিকেশ যেন ফেল করিয়ে দিয়েছে আবহাওয়া।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই রকম তাপপ্রবাহ টাও আবার টানা ১০ থেকে ১৫ দিন এর আগে দেখা যায়নি। একেবারেই ব্যতিক্রম ঘটিয়ে ফেলেছে এবার আবহাওয়া। পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহারে টানা ৭দিন আর ওড়িশায় টানা ৫ দিন চলেছে তাপপ্রবাহ। গবেষকরা জানিয়েছেন, গত কয়েকবারের চেয়ে এবার তাপপ্রবাহের সময়সীমা ২০ গুণ বেশি বেড়ে গিয়েছে।

এপ্রিলের ১৭ থেকে ২০ তারিখ পর্যন্ত চরমে ছিল তাপমাত্রা। দক্ষিণ-পূর্ব ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড এবং লাওস এলাকায় তাপপ্রবাহের একটা রেখা বিস্তার ঘটিয়েছিল। দক্ষিণ-পূর্ব এশিয়ার অধিকাংশ জায়গার তাপমাত্রা এই সময় ৪১ ডিগ্রি সেলসিয়াস পার করে গিয়েছিল। বাংলাদেশেও এপ্রিল মাসে তাপপ্রবাহ দেখা গিয়েছে। পুরোটাই ঘটেছে জলবায়ু পরিবর্তনের কারণে।












Click it and Unblock the Notifications