রোহিঙ্গাদের চাপে কাজ হারাচ্ছেন ভূমিপুত্ররা, উত্তপ্ত পরিস্থিতি দক্ষিণপূর্ব বাংলাদেশে
এক বাংলাদেশিকে এক রোহিঙ্গার খুন করার জেরে উত্তেজনা ছড়াল বাংলাদেশেরই দক্ষিণপূর্বাংশের কক্সবাজারে।সন্নিহিত মায়ানমার থেকে আসা উদ্বাস্তুদের কারণেই এলাকায় উত্তেজনা আরও বাড়ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন
এক বাংলাদেশিকে এক রোহিঙ্গার খুন করার জেরে উত্তেজনা ছড়াল বাংলাদেশেরই দক্ষিণপূর্বাংশের কক্সবাজারে। সন্নিহিত মায়ানমার থেকে আসা উদ্বাস্তুদের কারণেই এলাকায় উত্তেজনা আরও বাড়ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

অগাস্টে মায়ানমারের সেনা ব্যবস্থা গ্রহণের পর থেকেই রোহিঙ্গারা দেশ ছাড়তে থাকেন। এখনও পর্যন্ত প্রায় ছয় লক্ষেরও ওপর রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জানা গিয়েছে।
কক্সবাজারের স্থানীয় প্রশাসন জানিয়েছে, পারিবারিক কারণেই বাংলাদেশির ওপর হামলা চালিয়েছে ওই রোহিঙ্গা। তবে এলাকায় সর্বশেষ এই অপরাধের জেরে আরও সতর্ক স্থানীয় প্রশাসন।
কক্সবাজার জেলার সহকারী প্রধান আফ্রুজুল হক টুটুল জানিয়েছেন, খুনের এই ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে স্থানীয় সূত্রে খবর, রোহিঙ্গারা আসার পর থেকেই এলাকায় অপরাধের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
ইতিমধ্যেই রাষ্ট্রসংঘ রোহিঙ্গাদের ওপর মায়ানমারের সেনার নির্যাতনের সমালোচনা করেছে। যেসব উদ্বাস্তু বাংলাদেশে পালিয়ে এসেছে, তাদের অনেকেই সেই অত্যাচারের চিহ্ন বহন করে চলেছে।
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা রোহিঙ্গাদের প্রতি অভূতপূর্ব সহানুভূতি প্রকাশ করলেও, কক্সবাজার জেলার উখিয়া এবং টেকনাফে বাংলাদেশিদের সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে রোহিঙ্গারা। এর ফলেই এলাকাগত বিরোধ বাড়ছে।

উখিয়া এবং টেকনাফের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রোহিঙ্গাদের আগমনে প্রভাব পড়েছে এলাকার কাজের বাজারেও। স্থানীয়দের থেকে অনেক কম পয়সায় নির্মাণ শিল্প এবং মাছ ধরার কাজে লেগে পড়ছেন রোহিঙ্গারা। স্থানীয় মাছ ধরার ট্রলারের মালিক জসীমউদ্দিন জানিয়েছেন, তাদের ট্রলারগুলিতে মৎস্যজীবীদের বেশিরভাগই রোহিঙ্গা। তারা অনেক কম টাকায় কাজ করছেন।
স্থানীয় আরও বেশ কয়েকজনের অভিযোগ, রোহিঙ্গাদের অনুপ্রবেশের ফলে খাবার এবং পরিবহণের খরচও উর্ধ্বমুখী। সবজি মূল্য আকাশ ছোঁয়া। কিন্তু স্থানীয় প্রশাসনের কেউই স্থানীয় বাসিন্দাদের কথা শুনছেন না। তাঁরা কেবল রোহিঙ্গাদের নিয়েই ব্যস্ত থাকছেন বলে অভিযোগ করেছেন উখিয়ার বাংলাদেশি নাজির আহমেদ।












Click it and Unblock the Notifications