দেশে করোনার থার্ড ওয়েভ, উত্তর প্রদেশে সব ব়্যালি বাতিল করলেন রাহুল-প্রিয়াঙ্কা
দেশে করোনার থার্ড ওয়েভ, উত্তর প্রদেশে সব ব়্যালি বাতিল করলেন রাহুল-প্রিয়াঙ্কা
হু হু করে বাড়ছে বাড়ছে দেশের করোনা সংক্রমণ। উত্তর প্রদেশের সব মিটিং মিছিল বাতিল করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। ভোটের থেকেও বড় জীবন। সেকারণেই এই সিদ্ধান্ত বলে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েেছ। করোনা সংক্রমণের কারণেই এই সিদ্ধান্ত। প্রসঙ্গেত উল্লেখ্য করোনা সংক্রমণের কথা মাথায় রেখে বিধানসভা ভোট পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে সব রাজনৈতিক দলই নাকি নির্ধারিত সময়ে ভোট করার কথা বলেছে।

সব মিটিং মিছিল বাতিল করল কংগ্রেস
ভোটমুখী উত্তর প্রদেশে সব মিটিং মিছিল, রোড শো বাতিল করল কংগ্রেস। সূত্রের খবর, করোনা সংক্রমণ মারাত্মক আকার নেওয়াতেই রাজ্যে কোনও রকম নির্বাচনী প্রচার চালাবে না কংগ্রেস জানিয়ে দিয়েছে হাইকমান্ড। কারণ রাজনৈতিক সমাবেশ মানেই মানুষের ভিড়। রাজনৈতিক দল গুলি শক্তি প্রদর্শন করতেই মিটিং মিছিল করে থাকে। কিন্তু সেটা আর হবে না বলে জানিয়ে দিয়েছে উত্তর প্রদেশ কংগ্রেস।

বাতিল রাহুল-প্রিয়াঙ্কার মেগা ব়্যালি
আগামী ১৫ জানুয়ারি উত্তর প্রদেশের লখনউয়ে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীর মেগা ব়্যালি হওয়ার কথা ছিল। সেটাও বাতিল করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য ২৯ ডিসেম্বরই ইতালি উড়ে গিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেসের তরফ থেকে তার পরেই বিবৃতি জারি করে জানানো হয়েছিল রাহুল গান্ধীর অনুপস্থিতির কথা। বলা হয়েছিল ব্যক্তিগত ট্রিপে রাহুল গান্ধী ইতালি গিয়েছেন। কাজেই তিনি সেই মেগা ব়্যালিতে উপস্থিত থাকবেন না। তারপরেই করোনা সংক্রমণ গোটা দেশে মারাত্মক আকার নেয়। এবং বাতিল করে দেওয়া হয় ব়্যালি।

বাতিল সব ম্যারাথন
উত্তর প্রদেশে ভোটের কারণে একাধিক ম্যারাথনের আয়োজন করেছিল কংগ্রেস। বারাণসী, নয়ডা সহ একাধিক জায়গায় ম্যারাথন হওয়ার কথা ছিল। মহিলা ভোটারদের কথা মাথায় রেখেই লেড়কি হু লড় সাকতি হু নাম দিয়ে ম্যারাথন শুরু করেছিল কংগ্রেস। কিন্তু সেই সব ম্যারাথন কর্মসূচিই আপাতত স্থগিত রাখা হয়েছে বলে কংগ্রেসের তরফে জানানো হয়েছে। উত্তর প্রদেশের একাধিক জেলায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেটা বাতিল করার কথা ঘোষণা করেছে কংগ্রেস।

ভোটের সময় বদল হয়নি
করোনা সংক্রমণের কারণে নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলা হচ্ছিল। কিন্তু উত্তর প্রদেশ ঘুরে দেখে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল জানায় কোনমও রাজনৈিতক দলই ভোট পিছিয়ে দিতে চাইছে না। তারা নির্ধারিত সময়েই ভোট চাইছে। সেকারণে ভোট হবে নির্ধারিত সময়েই। তবে কোভিড বিধি মেনেই ভোট করা হবে বলে জানানো হয়েছে। সেকারণে উত্তর প্রদেশে এবার বুথের সংখ্যাও বাড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে বাড়ি থেকেও ভোট দানের সুযোগ করে দেওয়া হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications