Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এই কারণেই আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

প্রবল বৃষ্টি ও তুষারপাতের কারণে আপাতত স্থগিত হয়ে গেল অমরনাথ যাত্রা। ২৯ জুন থেকে শুরু হয় যাত্রা। পুরোপুরি আবহাওয়ার ওপর নির্ভর এই যাত্রা চলবে ৭ অগাস্ট পর্যন্ত

প্রবল বৃষ্টি ও তুষারপাতের কারণে আপাতত স্থগিত করে দেওয়া হল অমরনাথ যাত্রা। বৃহস্পতিবারই এইবারের অমরনাথ যাত্রা শুরু হয়। বালতাল ও চন্দনওয়ারিতেই আটকে দেওয়া হয়েছে তীর্থযাত্রীদের।

এই কারণেই আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

শ্রী অমরনাথ শ্রাইন বোর্ডের তরফে জানানো হয়েছে, প্রবল বৃষ্টি এবং তুষারপাতের কারণে যাত্রা পিচ্ছিল হয়ে যাওয়ায় তা তীর্থযাত্রীদের পক্ষে বিপজ্জনক। সেই জন্যই এই ব্যবস্থা বলে জানানো হয়েছে বোর্ডের তরফে।

বালতাল এবং নুয়ান বেস ক্যাম্পের দিকে রওনা হওয়ার আগে তীর্থযাত্রীদের অমরনাথ যাত্রার জন্য হওয়া কন্ট্রোল রুম এবং হেল্পলাইন থেকে খবর নিয়েই যাত্রা শুরু করার জন্য অনুরোধ করা হয়েছে। কেননা বৃষ্টি ও তুষারপাতের পরে পাহাড় ধসের একটা সম্ভাবনা থেকেই যায়।

কড়া নিরাপত্তায় প্রায় দশ হাজার তীর্থযাত্রীকে নিয়ে বৃহস্পতিবারই অমরনাথ যাত্রা শুরু হয়। পুরোপুরি আবহাওয়ার ওপর নির্ভর হওয়া অমরনাথ যাত্রা চলবে আগামি ৭ অগাস্ট পর্যন্ত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+