ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের কবলে চেন্নাই, ফিরল ২০১৫-র আতঙ্ক, মঙ্গলবার চেন্নাইয়ে ছুটি
প্রবল প্রাকৃতিক দুর্যোগে চেন্নাই-সহ ৩ জেলায় মঙ্গলবার স্কুল-কলেজ ছুটি দিল সরকার। শনিবার থেকে শুরু হওয়া প্রাকৃতিক দুর্যোগে এখন চেন্নাই-এর বহু এলাকা জলমগ্ন।
একটানা বৃষ্টির কবলে চেন্নাই সহ তামিলনাড়ু। এর জেরে মঙ্গলবার চেন্নাই -সহ তামিলনাড়ুর তিন জেলায় ছুটি ঘোষণা করেছে সরকার। শনিবার বিকেল থেকেই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে চেন্নাই। কিন্তু, রবিবার বিকেল থেকে এই প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বাড়তে থাকে। বৃষ্টির সঙ্গে সঙ্গে প্রবল বজ্র-বিদ্যুৎ চেন্নাইবাসীর মনে আতঙ্ক তৈরি করেছে। সোমবার দিন-ভর বৃষ্টি হয়। চেন্নাই সহ তিরুভাল্লুর ও কাঞ্চিপূরম জেলায়।

Heavy Rains In #Chennai. All Schools In #Chennai District To Remain Closed Tomorrow (Oct 31st - Tuesday). Stay Safe. 🙏🇮🇳 #ChennaiRains pic.twitter.com/pmNo29m6vo
— Sir Jadeja (@SirJadeja) October 30, 2017
My clicks #ChennaiRains #ECR road near my guest house 😰😰😰 pic.twitter.com/fKN4OwDOTt
— ❤️தல ரியாஸ்❤️ (@riyas8566) October 30, 2017
চেন্নাই-এর আবহাওয়া দফতরের পূর্বাভাস মঙ্গলবার দিনভর এই দুর্যোগ অব্যাহত থাকবে। সেই সঙ্গে বৃদ্ধি পাবে বৃষ্টির পরিমাণও। দক্ষিণ-পশ্চিম বায়ু বিদায় নিতেই এখন দক্ষিণ ভারতের উপর প্রভাব বিস্তার করেছে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু। বছর আগেও এই উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে চেন্নাইয়ে নভেম্বর মাসে প্রবল বৃষ্টি হয়েছিল। জানা গিয়েছে, এবারও উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর পালে হাওয়া দিয়েছে বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা উপকূলের কাছে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত। এই দুর্যোগ শুক্রবার পর্যন্ত জারি থাকতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
That’s how it starts! #chennairains @chennairains pic.twitter.com/61flBviVw5
— kungfu pandu (@rajumpr) October 30, 2017
রবিবার থেকে সোমবার পর্যন্ত যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতেই চেন্নাই শহরের একটা বিশাল জলমগ্ন হয়ে পড়েছে। এর ফলে সোমবার দিনভরই প্রবল যানজটে হাঁসফাঁস করেছেন চেন্নাইয়ের মানুষ। একটানা বৃষ্টিতে আন্না সালাই, ইভিআর পেরিয়ার সালাই, স্যান্থম হাইরোড, এলবি রোড আদিয়ার পুরোপুরি জলের তলায়। এমনকী, একটা সময় চেন্নাই বিমানবন্দরে জল জমে এমন পরিস্থিতি তৈরি হয় যে বিমান ওঠা-নামায় বিস্তর অসুবিধা পোহাতে হয়।

Heavy traffic stagnation between thoraipakkam and SRP in OMR..#ChennaiRains pic.twitter.com/we88H1VVl3
— Ram Prakash (@ramprakashaug) October 30, 2017
থাঞ্জাভুরে মাটির দেওয়াল ধসে বছর ৩৮-এর এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী পণ্ডিচেরীতে আগামী ৫ দিন একটানা বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে জায়গায় জায়গায় ত্রাণ শিবির খুলে দিয়েছে তামিলনাড়ু সরকার। সমুদ্রতীরবর্তী স্থানে কড়া সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
People traveling from chengalpet through Road/Train.B prepared.Signal issues and trains stopped ⚠️ #chennairains @chennaiweather pic.twitter.com/kK6y8AG9AH
— Aswathaman Suresh (@AswathamanS) October 30, 2017
সমস্ত আপতকালীন দফতরকে প্রস্তুত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষ জন প্রবল দুর্যোগের আশঙ্কায় ঘরে বেশি করে রসদ মজুত করতে শুরু করে দেন। সমস্ত পরিস্থিতি পর্যালোচনা করে তামিলনাড়ু সরকার মঙ্গলবার চেন্নাই এবং আরও ২ জেলায় স্কুল-কলেজে ছুটি ঘোষণা করে দিয়েছে।

এই পরিস্থিতিতে ভাইরাল হয়ে উঠেছে একটি ভিডিও। চেন্নাই রেল স্টেশনে তোলা এই ভিডিও-তে দেখা যাচ্ছে সেখানে ছাদ ফুটো হয়ে জল পড়ছে। এক ট্রেন যাত্রী এই ছবিটি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন। কিছু দিন আগেই চেন্নাই রেল স্টেশনের ছাদ ফুটো হয়ে জল পড়ার ছবি ভাইরাল হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ছাদ ফুটো হয়ে জল পড়ার ঘটনা।
It started raining heavily in TN. What precautions we need to take from 2015 experience. Your suggestions please . #ChennaiRains #Awareness pic.twitter.com/emurzo4gbR
— IndiaGlitz - Tamil (@igtamil) October 30, 2017
@PiyushGoyal ,sir please see the condition of chennai central railway station in rain on 30.10.2017 pic.twitter.com/A5ZcBIzf9a
— Rahul Rai (@RahulRa95728515) October 30, 2017
যদিও, রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অত্যন্ত দ্রুততার সঙ্গে এই ফুটো সারানো হচ্ছে। আশা করা যায় মঙ্গলবার সকাল থেকে এই জল পড়া বন্ধ করা যাবে। কিন্তু, আতঙ্কিত ট্রেন যাত্রীদের মন থেকে আশঙ্কার মেঘ কাটছে না। কারণ, বৃষ্টিতে যদি স্টেশনের ছাদ ফুটো হয়ে যায় তাহলে আরও কোনও বড় বিপদ অপেক্ষা করছে না তো! মনে মনে এমনই আতঙ্ক গুনে চলেছে স্টেশনে অপেক্ষারত যাত্রীরা। ২০১৫ সালের ডিসেম্বরেও এমনই ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছিল চেন্নাই। সেই আতঙ্কও যেন এখন তাড়া করছে সকলকে।












Click it and Unblock the Notifications