আফগানিস্তানের দখল তালিবানদের হাতে যেতেই ঘুম উড়ল ভারতীয় ব্যবসায়ীদের! চাইছেন মোদীর হস্তক্ষেপ

গোটা বিশ্বের নজরে আফগানিস্তান। তালিবানদের দখলে একটা গোটা দেশ। ভেঙে পড়েছে সেখানকার সভ্যতা, সমাজ ব্যবস্থা। কান পাতলেই সে দেশে শোনা যাচ্ছে গুলির আওয়াজ। ভয়ঙ্কর পরিস্থিতি। ইতিমধ্যে চিন, পাকিস্তান তালিবান সরকারকে সমর্থন জানিয়ে

Afghanistan Taliban crisis: গোটা বিশ্বের নজরে আফগানিস্তান। তালিবানদের দখলে একটা গোটা দেশ। ভেঙে পড়েছে সেখানকার সভ্যতা, সমাজ ব্যবস্থা। কান পাতলেই সে দেশে শোনা যাচ্ছে গুলির আওয়াজ। ভয়ঙ্কর পরিস্থিতি। ইতিমধ্যে চিন, পাকিস্তান তালিবান সরকারকে সমর্থন জানিয়েছে। যদিও এখনও ভারতের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

তালিবানদের হাতে যেতেই ঘুম উড়ল ভারতীয় ব্যবস

তবে আফগানিস্তানে তালিবানি শাসন ফিরে আসতে ভারতের উদ্বেগ বেড়েছে। সে দেশে বেশ কিছু উন্নয়ণমূলক কাজ চালাচ্ছিল ভারত। সেগুলির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

অন্যদিকে ভারতের উপরেও প্রভাব পড়তে শুরু করেছে। সবথেকে বড় প্রভাব পড়েছে ড্রাইফ্রুট মার্কেটে।

আফগানিস্তানের পরিস্থিতির কারণে বড় একটা প্রভাব পড়েছে ড্রাইফ্রূট মার্কেটে। হু হু করে দাম বাড়তে চলেছে। আফগানিস্তানের শাসন ব্যবস্থা তালিবানদের হাতে চলে যাওয়ার পর থেকে আমদানি ক্ষেত্রে একটা বড় প্রভাব পড়েছে।

কয়েকদিনের মধ্যেই বিভিন্ন ড্রাইফ্রুটের দাম ৭ থেকে ১২ শতাংশ বেড়ে গিয়েছে। শুধু যদি জম্মুর কথা বলা যায় তাহলে সেখানে একধাক্কায় ৩৩ শতাংশ বেড়ে গিয়েছে দাম। সামনেই উৎসবের মরশুম। আর এই মরশুমের আগে এভাবে দাম বৃদ্ধি হতে থাকাতে মাথায় হাত ব্যবসায়ীদের।

বিশেষ করে যারা সে দেশ থেকে ড্রাইফ্রূট আমদানি করেন তাঁদের ব্যাপক প্রভাব পড়েছে।

ব্যবসায়ীরা বলছেন রাখির আগে ড্রাইফ্রুটের চাহিদা বাড়ে। কিন্তু হঠাত করে সাপ্লাই কমে যাওয়ার কারণে দাম হু হু করে বাড়তে থাকছে। ব্যবসায়ীদের মতে, গত কয়েকদিন আগে থেকে আফগানিস্তানের মাটিতে তালিবানদের দাদাগিরি বাড়তে থাকাতে ড্রাইফ্রুটের উপর একটা প্রভাব পড়েছিল। যার প্রভাব হোলসেল এবং রিটেল ব্যবসাতে ভয়ঙ্কর ভাবে পড়তে থাকে।

ব্যবসায়ীদের দাবি, এক সপ্তাহের মধ্যে দাম ২০০ থেকে আড়াশ টাকা প্রতি কিলো হয়ে গিয়েছে। ড্রাই ফ্রূট রিটেল অ্যাসোসিয়েশনের জম্মুর কর্তা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, ১৫ থেকে ২০ দিন হয়ে গিয়েছে আফগানিস্তান থেকে কোনও ট্রাক ভারতে আসছে না।

দিল্লিতে হোলসেল এবং পাইকারি বাজারেও ড্রাইফ্রটের দাম বাড়তে চলেছে। ইন্দো-আফগান চেম্বার অফ কমার্সের তরফে জানানো হয়েছে যে সাপ্লাই চেন আটকে গিয়েছে। আর এর ফলে ক্রমশ দাম বাড়তে থাকছে। দিল্লি এবং তাঁর আশেপাশের এলাকাতেও ক্রমশ ড্রাইফ্রুটের দাম বাড়তে থাকছে।

জানা গিয়েছে, এক ধাক্কাতে দিল্লি সহ আশেপাশের এলাকাতে শুকনো এই সমস্ত ফলের দাম ৫ থেকে ১০ শতাংশ বেড়ে গিয়েছে। এই অবস্থায় যদি আরও কয়েকদিন এভাবে চলতে থাকে তাহলে অরিস্থিতি আরও জটিল হবে বলে আশঙ্কা। ব্যবসায়ীদের দাবি, অবিলম্বে সরকার এই বিষয়ে হস্তক্ষেপ করুক। না হলে আগামিদিনে ড্রাইফ্রুট আর ভারতের বাজারে নাও পাওয়া যেতে পারে বলে আশঙ্কা।

ড্রাইফ্রুটের দাম কতটা বেড়ে গিয়েছে-

বাদাম আগে দাম ছিল 600/KG এখন সেটা হয়েছে বেড়ে Rs 800/Kg

কিসমিশ আগে দাম ছিল 550/KG এখন সেটা বেড়ে হয়েছে 750/kg

অঞ্জির আগে পাওয়া যাচ্ছিল 800/kg এখন এক ধাক্কাতে 1000/Kg হয়ে গিয়েছে।

আখরোট আগে ছিল 400/kg এখন বেড়ে হয়েছে 600/kg

পিস্তা 1750/kg থেকে এক ধাক্কায় ব্বেড়ে হয়েছে 2000/ kg

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+