Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এক গ্লাস মদ না পেয়ে পাইলটের গায়ে থুতু, মহিলা বিমানযাত্রীর কীর্তি মুহূর্তে ভাইরাল

আরও মদ চাই। আগে ভরপেট খেয়েও তৃপ্ত হননি আইরিশ মহিলা। তাই ইন্ডিয়ার বিমানকর্মীদের কাছে মদ চেয়েছিলেন। কিন্তু মদ দিতে রাজি হননি বিমানকর্মীরা।

আরও মদ চাই। আগে ভরপেট খেয়েও তৃপ্ত হননি আইরিশ মহিলা। তাই ইন্ডিয়ার বিমানকর্মীদের কাছে মদ চেয়েছিলেন। কিন্তু মদ দিতে রাজি হননি বিমানকর্মীরা। তারপরই বিমানজুড়ে তাণ্ডব চালালেন ওই আইরিশ মহিলা বিমানযাত্রী। অশ্রাব্য গালিগালাজ তো ছিলই, পাইলটের গায়ে থুতুও ছেটালেন তিনি। মহিলার কীর্তি মুহূর্তে ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

এক গ্লাস মদ না পেয়ে পাইলটের গায়ে থুতু, মহিলা বিমানযাত্রীর কীর্তি মুহূর্তে ভাইরাল

মুম্বই থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানের বিজনেস ক্লাসের যাত্রী তিনি। মদের নেশায় ডুবেছিলেন আগে থেকেই। বিমানে আরও মদ না পেয়ে শুরু করেন দুর্ব্যবহার। মাত্রাছাড়া দুর্ব্যবহারের নমুনায় হতভম্ব হয়ে যান বিমানকর্মীরা। আরও মদ দিলে তাঁর মত্ততা আরও বাড়বে বলেই মদ দিতে অরাজি হয়েছিলেন বলে জানান বিমানকর্মীরা।

আর মত্ত অবস্থায় ওই বিমানযাত্রীকে বলতে শোনা যায়, 'আপনাদের পরিষেবার এই নমুনা। আমি একজন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের আইনজীবী। আমি প্যালেস্তাইনের মানুষদের জন্য কাজ করছি। আমি আপনাদের সবার জন্য কাজ করি, আর আপনারা আমাকে এক গ্লাস মদ দিতে পারছেন না!'

এরপরই তিনি উঠে যান বিমানের পাইলটের দিকে। তারপর কাছে গিয়ে তাঁর দিকে থুতু ছোঁড়েন। তাঁকে বর্ণবিদ্বেষমূলক কটূক্তি করতেও শোনা যায়। এরপর লন্ডনে বিমান অবতরণের পরই তাঁকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই বিমানর ভিতরে মহিলা যাত্রীর কার্তি ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। তা ভাইরালও হয়ে যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+